Ajker Digonto
বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ

ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি : জয়া আহসান

দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাঁর অভিনয়ের পাশাপাশি চমৎকার

শারীরিক গঠন ও সৌন্দর্য সচেতনতার কারণে সবসময়ই আকর্ষণের কেন্দ্রে থাকেন। বিশেষ করে

তাঁর খাদ্যাভ্যাস নিয়ে সহকর্মী ও ভক্তদের মাঝে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই গুণী শিল্পী নিজের রুচি ও আহার সংক্রান্ত নানা

তথ্য খোলামেলাভাবে তুলে ধরেন।

জয়া জানান, বিগত তিন বছর ধরে তিনি নিজেকে প্যাস্কিটেরিয়ান জীবনধারায় অভ্যস্ত করার

চেষ্টা করছেন। নিজের খাওয়ার ধরন নিয়ে তিনি বলেন, “আমি খেতে ভালোবাসি এবং আমি খাই।

আমার মনে হয় মাঝে মাঝে নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য খাওয়া প্রয়োজন। অনেকেই

ডায়েট মেনে বিদেশি খাবার খায়, কিন্তু আমি তেমনটা করি না।” তবে বর্তমানে তাঁর এই

অভ্যাসের পেছনে এক ধরণের মনস্তাত্ত্বিক পরিবর্তন কাজ করছে। প্রাণী অধিকার রক্ষা

নিয়ে কাজ করতে গিয়ে এখন তিনি মাছ বা ডিম গ্রহণ করতেও এক ধরণের দ্বিধা ও অস্বস্তি

অনুভব করছেন।

নিজের এই মানসিক অবস্থার কথা ব্যাখ্যা করতে গিয়ে জয়া আহসান বলেন, “ইদানিং তো ডিমও

খেতে পারছি না, মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি। এটি আমার

একটি মানসিক সমস্যা।” তাঁর মতে, প্রাণী কল্যাণে মনোনিবেশ করার পর থেকেই তাঁর এই

অনুভূতিটি প্রখর হয়েছে। তিনি আরও যোগ করেন, “আমি যখন অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করা

শুরু করলাম, তখন থেকে এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে আমার মনে হয় আমি

রাস্তার চারপেয়ে বাচ্চাদের (কুকুর-বিড়াল) খাবার খেয়ে ফেলছি। তবে আমি মনে করি

সবারই প্রোটিন গ্রহণ করা উচিত, বিশেষ করে মেয়েদের।”

শুটিং সেটের খাবারের রুচি নিয়ে মজার ছলে এই অভিনেত্রী বলেন, “শুটিং সেটে শিঙাড়া,

কাঁচা মরিচ আর পেঁয়াজ না দিলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমাদের শুটিংয়ের

জাতীয় খাবার।” এছাড়া প্রতিদিন ভোরে মায়ের হাতে তৈরি এক কাপ দুধ চা পান করা তাঁর

জন্য এক ধরণের আবশ্যিক বিষয়। শৈশব থেকেই কাঁচা শাকসবজি ও সালাদের প্রতি জয়ার বিশেষ

দুর্বলতা রয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে কৌতুক করলেও এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন,

“সবকিছু কাঁচা খাই না, তবে আমি অনেক কিছু কাঁচা খেতে পারি।” মূলত সুস্থ থাকার জন্য

নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়েই জয়া তাঁর প্রাত্যহিক খাদ্যতালিকা সাজিয়ে থাকেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ভেজালে সয়লাব প্রসাধনীর বাজার, হুমকিতে জনস্বাস্থ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম
গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে বিএনপির ফের অভিযোগ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

প্লাস্টিকের দাপটে মাটির তৈরি পণ্যসমূহের ঐতিহ্য হারাচ্ছে পালপাড়া

বাকৃবিতে শিক্ষার্থীদের রেড মার্চ ফর জাস্টিস, বহিরাগতদের হামলার প্রতিবাদ

আন্তর্জাতিক মেলায় শিক্ষার্থীদের শিক্ষামূলক স্টলে ভিড়

চিন্ময়ের ‘উগ্র’ অনুসারীদের থামাতে সরকারের প্রতি আহ্বান আহমাদুল্লাহর

নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, মূল ঘটনায় নিহত ১৬

প্রতি গানে রেকর্ড পারিশ্রমিক, উপমহাদেশের দামি নারী কণ্ঠশিল্পী এখন শ্রেয়া ঘোষাল

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিক্রান্ত ম্যাসির সিনেমায় জেনিফার লোপেজ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

চীনের সঙ্গে বিরল খনিজ পদার্থের জন্য এক বছরের নবায়নযোগ্য চুক্তি স্বাক্ষর ট্রাম্পের