Ajker Digonto
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সংলাপে বসছে ইসরায়েল-লেবানন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

কয়েক দশক পর এক ঐতিহাসিক সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বহু বছর পর এ দুই দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার

সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রায় তিন দশকের

বেশি সময় ধরে কোনো যোগাযোগ হয়নি, তবে শিগগিরই তা হতে পারে। এ খবর দিয়েছে বার্তা

সংস্থা রয়টার্স।

এদিকে পাকিস্তান জানিয়েছে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ

তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের কেন্দ্রে রয়েছে। তাদের মতে,

লেবাননের পরিস্থিতি স্থিতিশীল না হলে বৃহত্তর আঞ্চলিক শান্তি আলোচনা এগোনো কঠিন

হবে।

লেবাননের বর্তমান সংঘাত শুরু হয় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা

চালানোর পর। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে। সীমান্তবর্তী

শহর বিনত জবেইল এখন সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশের বাহিনী ওই এলাকায়

অগ্রসর হচ্ছে এবং তারা হিজবুল্লাহকে দুর্বল করতে অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে,

হিজবুল্লাহও ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সরাসরি লেবাননে যুদ্ধবিরতির আহ্বান না জানালেও সংঘাতের

অবসানকে স্বাগত জানাবে। অন্যদিকে ইরান বলছে, যে কোনো শান্তি চুক্তিতে লেবাননকে

অন্তর্ভুক্ত করা জরুরি।

বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি দক্ষিণ লেবাননে

অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং

উত্তর সীমান্তে ‘স্থিতিশীল শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযানের পাশাপাশি

লেবানন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

যদিও লেবানন সরকার এ সংঘাতের পক্ষ নয়, তারা যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবানন থেকে

ইসরায়েলি সেনা প্রত্যাহার চায়।

লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক ম্যালকম ওয়েব জানান, শুরুতে

ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে লিতানি

নদী পর্যন্ত পুরো এলাকা দখলের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল।

তিনি বলেন, ‘কিন্তু ইসরায়েল তা করতে পারেনি। গত ছয় সপ্তাহ ধরে তারা হিজবুল্লাহর

প্রতিরোধের মুখে পড়েছে। এরপর তারা ৮ থেকে ১০ কিলোমিটার বাফার জোনের কথা বলছে।

সাম্প্রতিক দিনে সীমান্তসংলগ্ন শহর ও গ্রামগুলোতেই বেশি লড়াই হয়েছে।’

ওয়েব আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামলা,

বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ এবং বিমান হামলার কারণে বাস্তুচ্যুত ১২ লাখ

মানুষের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—তারা কবে, বা আদৌ বাড়ি ফিরতে পারবে কি

না।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৭ নভেম্বর পলিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তারেক রহমানের আগমন সব ষড়যন্ত্রের অবসান ঘটেছে: গয়েশ্বর চন্দ্র রায়

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪

অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা সম্পন্ন, দাফন হবে রাজশাহীতে

অন্তর্বর্তী সরকার সরকারি চাকরির বেতন কাঠামো চূড়ান্ত করবে: অর্থ উপদেষ্টা

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

এআইয়ের প্রভাবে চিপ সরঞ্জাম খাতে ১৬% আয় বৃদ্ধি আশা

বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য ‘কমার্শিয়াল কোর্ট’ প্রতিষ্ঠার আহ্বান ঢাকা চেম্বার থেকে

‘প্রিন্স’ সিনেমার অসম্পূর্ণতা নিয়ে দর্শকদের কাছে শাকিব খানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আরও ৬ দিন বাড়লো

সুপার ফোরে বাংলাদেশের পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ