Ajker Digonto
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশের বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী অকালে

না ফেরার দেশে চলে গেছেন। গত মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিজ বাসভবনে

হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে এই উদীয়মান অভিনেত্রীর বয়স হয়েছিল

মাত্র ৩০ বছর। তাঁর এই আকস্মিক প্রয়াণে আঞ্চলিক চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে গভীর

শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয়

দিব্যাঙ্কার। এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান এবং মাথায় গুরুতর

আঘাত পান। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত

চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদরোগে

আক্রান্ত হওয়ার কারণেই তিনি পড়ে গিয়েছিলেন এবং পরবর্তী শারীরিক জটিলতায় তাঁর মৃত্যু

হয়।

আজ বুধবার সকালে গাজিয়াবাদে দিব্যাঙ্কার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শেষ

বিদায়ে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ হরিয়ানভি

ও উত্তরপ্রদেশের বিনোদন জগতের অনেক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহকর্মী ও

ভক্তরা এই মেধাবী অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে

মেধাবী দিব্যাঙ্কা চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।

আঞ্চলিক বিনোদন অঙ্গনে দিব্যাঙ্কা দ্রুত নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন। বিশেষ

করে জনপ্রিয় গায়ক মাসুম শর্মার সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে তিনি

দর্শকদের নজরে আসেন। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন তিনি। সামাজিক

যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশিত ভিডিওগুলো প্রায়ই ভাইরাল হতো, যা তাঁকে তরুণ

প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছিল। নিজের বিশেষ অঙ্গভঙ্গি ও অভিব্যক্তির জন্য

তিনি অল্প সময়েই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

শৈশব থেকেই অভিনয় ও নাচের প্রতি গভীর অনুরাগ ছিল দিব্যাঙ্কা সিরোহীর। এক

সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সৃজনশীল কাজের মাধ্যমেই তিনি মানুষের মনে জায়গা করে

নিতে চান। নিজের পরিশ্রম ও প্রতিভা দিয়ে যখন তিনি ক্যারিয়ারের সাফল্যের দিকে এগিয়ে

যাচ্ছিলেন, ঠিক তখনই এই আকস্মিক মৃত্যু তাঁর সব স্বপ্নের অবসান ঘটাল। তাঁর প্রয়াণ

আঞ্চলিক বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
তথ্যের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়: তথ্যমন্ত্রী
দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিসিবির কোষাগারে প্রায় ১৪০০ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বড় গ্যালা সম্মেলন ঘিরে উচ্ছ্বাস উত্সাহের ভিন্ন রঙ

মালয়েশিয়ায় পেনাং রোডশোতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনা প্রদর্শিত

মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাল

ইবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ

১৫ বছরেই আইপিএলে ভ্রমর: মাত্র ১৫ বলে ফিফটির নতুন রেকর্ড

সোলাঙ্কের অসাধারণ ‘স্করপিয়ন কিকে’ ড্রতে মানচেস্টার সিটির শিরোপা স্বপ্ন ভেঙে পড়ল

সালাহের ইতিহাস গড়া রাত ও লিভারপুলের জয়, শীর্ষে থাকলো আর্সেনাল

মেসি জাদুতে আরও এক ফাইনালে মায়ামি

আদালতের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা