Ajker Digonto
শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিংবদন্তি পপসম্রাট

মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায়

অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। তার অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক

এবং নৃত্যভঙ্গিতে যেন জীবন্ত হয়ে উঠেছেন কিংবদন্তি এই শিল্পী।

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক মুক্তির দিনেই

বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে এটি উপভোগ করতে পারছেন দর্শকরা। চলচ্চিত্রটিতে

মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীতে পথচলা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার নানা অধ্যায়

তুলে ধরা হয়েছে।

এই সিনেমার মাধ্যমে মৃত্যুর ১৬ বছর পর আবারও রুপালি পর্দায় ফিরে এলেন মার্কিন

সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী মাইকেল জ্যাকসন।

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে এক

আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১০ ভাইবোনের মধ্যে ছিলেন অষ্টম।

সংগীতমুখর পারিবারিক পরিবেশেই ছোটবেলা থেকে গানের প্রতি আকর্ষণ তৈরি হয় তার। মাত্র

পাঁচ বছর বয়সে ভাইদের সঙ্গে গঠিত ‘দ্য জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার

সংগীতজীবন শুরু করেন।

১৯৬০-এর দশকের শেষ দিকে ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘আই ওয়ান্ট ইউ

ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো একাধিক গান চার্টের শীর্ষে জায়গা করে নেয়।

১৯৭১ সালে একক ক্যারিয়ার শুরু করেন মাইকেল। তবে ১৯৮২ সালে প্রকাশিত ‘থ্রিলার’

অ্যালবাম তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। এটি ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত

অ্যালবাম হিসেবে স্বীকৃত।

২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে প্রোপোফল ও বেনজোডিয়াজেপাইনের প্রভাবে হৃদরোগে

আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বর্ণাঢ্য ও নাটকীয় জীবনকে কেন্দ্র করেই

নির্মিত হয়েছে ‘মাইকেল’।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। কিংবদন্তির শৈশব, কৈশোর, তারুণ্য

এবং মঞ্চজয়ের গল্পকে এক সুতোয় গেঁথেছেন তিনবার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন

লোগান।

লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমায় জাফার জ্যাকসনের পাশাপাশি অভিনয় করেছেন নিয়া লং,

লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গো।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
তথ্যের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়: তথ্যমন্ত্রী
দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইউরোপে বিপজ্জনক যাত্রা, সাগরেই ডুবছে স্বপ্ন

উদয়ন এক্সপ্রেসের তিন বগি রেললাইন ছেড়ে চলে গেছে, ট্রেন চলে যায় বেশ দূরে

ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন

আসিফ আকবরের প্রশ্ন: মাঠে কি শুধুই ফুটবল খেলা হবে নাকি অন্যান্য খেলারও স্থান হবে?

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আহ্বান পর্যালোচনার

কেরু অ্যান্ড কোম্পানির মদ তৈরির ১৩ হাজার লিটার স্পিরিট গায়েব

ব্যবসায় ধস: সিনেমাকে ‘আপাতত বিদায়’ জানালেন অনন্ত জলিল

সিইসির আহ্বান, সুষ্ঠু নির্বাচন জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি

অভিষেকেই রোনান সুলিভানের জোড়া গোল, পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের