Ajker Digonto
সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সালমানের কারণেই ঐশ্বরিয়াকে বাদ দেন শাহরুখ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ২২, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
সালমানের কারণেই ঐশ্বরিয়াকে বাদ দেন শাহরুখ

শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়। এক সময়ে বলিউডের সফল জুটি। ‘যোশ’-এর যমজ ভাই-বোন থেকে শুরে করে  ‘মহব্বতে’ এবং ‘দেবদাস’-এ লিখেছেন প্রেম-বিরহের নতুন সংজ্ঞা। তবে বেশি দিন স্থায়ী হয়নি এই জুটি। সোনালী পর্দায় তাদের দেখা গেছে মাত্র দু’টি ছবিতে। তার পরেই শেষ। তবে এই তালিকা আরও দীর্ঘ হতে পারত যদি না বলিউডের আরেক অভিনেতা সালমানের উপর বিরক্ত না হতেন শাহরুখ। 

‘চলতে চলতে’ ছবিতে প্রধান ভূমিকায় প্রথমে ছিলেন শাহরুখ-ঐশ্বরিয়া। ছবির শ্যুট এগিয়েছিল বেশ কিছু দূর। বেশ দ্রুতই এগিয়ে চলছিল কাজ। কিন্তু আচমকাই ছবি থেকে বাদ পড়েন নায়িকা ঐশ্বরিয়া। ব্যক্তিগত জীবনের টালমাটাল পরিস্থিতির কারণেই সেই ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল তার। এর কারণ হিসেবে জানা যায়, সালমান খানের উপর বিরক্ত হয়েই ঐশ্বরিয়াকে না জানিয়ে ‘চলতে চলতে’ ছবি থেকে বাদ দেন শাহরুখ।

জানা যায় , সেই ছবির শ্যুট চলাকালীন সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু তত দিনে তাদের প্রেমের সম্পর্কটা অনেকটাই তিক্ততায় ভরে উঠেছিল। তুচ্ছ বিষয় নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঝগড়ায় জড়াতেন সালমান। তুমুল ঝগড়া বাধত দু’জনের। ঐশ্বরিয়ার সব সহ-অভিনেতাকেই সন্দেহের চোখে দেখতেন তিনি। এর কারণে মাঝেমধ্যেই চলে যেতেন ঐশ্বরিয়ার ছবির সেটে। ব্যতিক্রম ঘটেনি ‘চলতে চলতে’-র ক্ষেত্রেও। আচমকাই এক রাতে ওই ছবির সেটে পৌঁছে যান সালমান। তখন একটি গানের শ্যুট শেষ করে পরের দৃশ্য শুরুর পরিকল্পনা চলছে। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করেই ঐশ্বরিয়ার সঙ্গে ঝামেলা শুরু করে দেন ‘ভাইজান’। চার ঘণ্টারও বেশি সময় ধরে ঝগড়া চলে সালমান-ঐশ্বরিয়ার। রেগেমেগে সেট থেকে বেরিয়ে যান সালমান। আচমকা এ ভাবে কাজে বিঘ্ন ঘটায় ক্ষুণ্ণ হয়েছিলেন পরিচালক আজিজ মির্জা। সে দিনের মতো কাজে ইতি টেনে দেন তিনি।

এই ঘটনার পরেই ঐশ্বরিয়াকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ। কাজের জায়গায় কোনও ধরনের সমস্যা চাননি কিং খান। তাই কোনও বাড়তি ঝামেলায় না গিয়ে সরিয়ে দেওয়া হয় ঐশ্বরিয়াকে। পরিবর্তে নায়িকার চরিত্রে আসেন রানি মুখার্জি।

এর আগে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, তাকে যে ছবি থেকে বাদ দেওয়া হবে, সে কথা তাকে আগে জানাননি শাহরুখ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “যখন কোনও কারণ না দেখিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, মানুষ চমকে যায়। তার ব্যাখ্যা চেয়ে আমি কখনও কাউকে কোনও প্রশ্ন করি না।”

যদিও পরবর্তীতে নিজের ভুল বুঝেছিলেন শাহরুখ। পরোক্ষ ভাবে ক্ষমাও চেয়েছিলেন ‘বন্ধু’ ঐশ্বরিয়ার কাছে। কিন্তু এ বিষয়ে আর কখনও কথা বলেননি তারা। তবে সব রাগ-অভিমান-খারাপ লাগা ভুলে ২০১৬ সালে কারান জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে একসঙ্গে দেখা যায় দু’জনকে। যুগল হিসেবেই শাহরুখ-ঐশ্বর্য ছিলেন ছোট্ট দু’টি চরিত্রে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের
অন্তর্বর্তী সরকার মার্কিন চুক্তির কিছু অংশ প্রকাশ করল
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩২
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের আশার আলো

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মাখোঁর বিতর্কিত ঘোষণা: ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে যা বললেন তিনি

সরবরাহ জটিলতা থাকলে রমজানে পণ্যমূল্য কমার সম্ভাবনা: বাণিজ্য উপদেষ্টা

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

তারেক রহমান: তৃণমূল থেকে দলের শীর্ষ নেতার পরিচয়

ভেনিজুয়েলায় মার্কিন পরিস্থিতি গভীর উদ্বেগ, জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিকোলাস মাদুরো

সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, একজন আটক

নেতানিয়াহুর ঘোষণা: পশ্চিম তীরে ইসরায়েলিদের নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা হবে

কুমিল্লা শহরে কোনো জেলখানা থাকবে না: মনিরুল হক চৌধুরী

আরও এক মৌসুম সানিয়া

প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৬ শতাংশ মানুষ