Ajker Digonto
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

রাশিয়া থেকে সরকারি চুক্তির অধীনে ৩৫ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার

আমদানির বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত

মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাবটি গৃহীত হয়। এই সার আমদানিতে রাষ্ট্রীয় কোষাগার

থেকে ব্যয় হবে মোট ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

বৈঠক পরবর্তী এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন

করপোরেশন (বিএডিসি) এবং রাশিয়ার প্রতিষ্ঠান ‘ফরেন ইকোনমিক করপোরেশন

(প্রোডিনটর্গ)’-এর মধ্যে সম্পাদিত সমঝোতার ভিত্তিতে এই সার সংগ্রহের প্রক্রিয়া শুরু

হচ্ছে। সারের আন্তর্জাতিক বাজারমূল্য ও চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টনের দাম ৩৬৮

দশমিক ১৩ ডলার হিসেবে মোট ১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৫৫০ মার্কিন ডলার ব্যয় নির্ধারণ

করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বতন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ২৪ জুলাই

রাশিয়ার উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করে সরকার। কৃষি

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই

এই মূল্য স্থির করা হয়েছে। বিএডিসির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ৮ লাখ

৫৯ হাজার টন এমওপি সার আমদানির পরিকল্পনা রয়েছে, যার বড় একটি অংশ অর্থাৎ ৪ লাখ ৫৫

হাজার টন রাশিয়া থেকে আসার কথা রয়েছে। এই পদক্ষেপ দেশের কৃষি উৎপাদনে সারের সরবরাহ

নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সাবেক প্রেস সচিবের ভাই আব্দুল্লাহকে বদলি
ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন: আফরোজা আব্বাস

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

দুর্গাপূজায় ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সুন্দরবনের বনজীবীরা বন ছাড়তে বাধ্য হচ্ছেন বিকল্প জীবিকার সন্ধানে

সিঙ্গাপুরের জালে বাংলাদেশের চার গোলের ঝড়

মধ্যস্বত্বভোগীরা দখল করে সবজির লাভ, কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

সৌদি প্রো লিগে এবার নতুন ফরাসি ‘মেসি’

ওবায়দুল কাদেরসহ ৭ জনের তদন্ত শেষ লক্ষ্মী

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিলেন পুতিন

হাড়হিম করা আতঙ্ক নিয়ে দেশের সিনেপ্লেক্সে ‘দ্য মমি’