Ajker Digonto
শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৩ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সচিবালয়জুড়েই গতকাল ছিল সরকারের শেষদিনের আলোচনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সহকারীর পলায়ন চেষ্টা নিয়ে তোলপাড়

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ২৫, ২০১৩ ৯:১৯ পূর্বাহ্ণ
সচিবালয়জুড়েই গতকাল ছিল সরকারের শেষদিনের আলোচনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সহকারীর পলায়ন চেষ্টা নিয়ে তোলপাড়

Governmentপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়জুড়েই গতকাল সরকারের শেষ দিনের আলোচনা। ‘আজ কি সরকারের শেষ দিন’?—এমন প্রশ্নই ছিল কর্মকর্তা ও কর্মচারীদের মুখে মুখে। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনার পরই সর্বমহলে ছড়িয়ে পড়ে ২০১৩ সালের ২৪ অক্টোবর হবে মহাজোট সরকারের শেষদিন। সরকারও নিজ থেকে সচিবালয়ে ‘শেষ দিনের আতঙ্ক’ ছড়িয়ে দেয়। শত শত গোয়েন্দা সদস্য মোতায়েন করে সকাল থেকেই আতঙ্ক সৃষ্টি করে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক টিম দলবেঁধে গোটা সচিবালয়জুড়ে মহড়া দেয়। এ নিয়ে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি করে। এ নিয়ে প্রকাশ্যে কর্মকর্তারা সরকারের তীব্র সমালোচনা করেন।
এদিকে গতকাল বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিটি দফতরেই ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ব্যক্তিগত সহকারীর পলায়ন চেষ্টা নিয়ে আলোচনা। এ ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন। শামসুল হক টুকুর ব্যক্তিগত সহকারী আনিসুজ্জামান দোলন গত বুধবার রাতে পরিবার-পরিজন নিয়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমালে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে। এ সংবাদে তোলপাড় সৃষ্টি হয়েছে প্রশাসনে। এটিও ছিল গতকালের টক অব দ্য সচিবালয়।
প্রসঙ্গত, সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মহাজোট সরকার একতরফাভাবে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে। এজন্য সরকার অনেক ছলচাতুরির আশ্রয় নেয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী গতকাল ছিল মহাজোট সরকারের শেষদিন। সংশোধিত সংবিধানে বলা হয়েছে যে, সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী তিনমাস হবে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার ঘোষণা দিয়েছেন যে, আমাদের সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাস হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এ সময় ছোট একটি মন্ত্রিসভা থাকবে। এ মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নেবে না। শুধু রুটিন কাজ করবে। সংশোধিত সংবিধান ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গতকালই ছিল সরকারের শেষদিন।
সকাল ৯টায় সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা আসার আগেই সচিবালয়ের চারপাশ ঘিরে ফেলে পুলিশ। গেটে কড়া প্রহরা বসানো হয়। প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে প্রবেশের আগে চেক করা হয়। প্রতিটি গোয়েন্দা সংস্থার একাধিক টিম সকাল থেকেই সচিবালয়ে বিশেষ তত্পরতা দেখায়। তাদের অতিরিক্ত বাড়াবাড়ি ছিল চোখে পড়ার মতো। যেখানেই দু’তিনজন কর্মকর্তা-কর্মচারী দাঁড়িয়ে কথা বলছেন, সঙ্গে সঙ্গে সেখানে সাদা পোশাকের একাধিক গোয়েন্দা গিয়ে হাজির। এ নিয়ে সচিবালয়ের কর্মচারীদের প্রকাশ্যেই গোয়েন্দাদের তিরস্কার করতেও দেখা গেছে।
সচিবালয়ভিত্তিক কর্মচারী সংগঠনের একজন শীর্ষ নেতা জানান, আমরা জানি আজকেই (বৃহস্পতিবার) সরকারের শেষ দিন। এরপর এ সরকার কীভাবে ক্ষমতায় থাকবে, সেটা আমার বুঝে আসছে না।
সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকদের কাছেও কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংক্ষিপ্ত মন্ত্রিসভায় কে কে মন্ত্রী থাকছেন কিংবা কে বাদ যাচ্ছেন তা জানতে চান। গতকাল দিনভরই এ নিয়েই সরগরম ছিল সচিবালয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
টিকাদানের মধ্যেও থামছে না হামে মৃত্যু
রাষ্ট্র আর গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিএনপির মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা

হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

নতুন বছরে প্রথম ২৪ দিনে প্রবাসী আয়ে রেকর্ড ২৪৭ কোটি ডলার

আলিয়া ভাটকে সাধ দিচ্ছেন দুই মা

জামায়াত আমিরের জন্য পররাষ্ট্র উপদেষ্টার পদায়ন চান নেতারা

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

মির্জা ফখরুলের ঘোষণা: হিন্দুরা সংখ্যালঘু নয়, বাংলাদেশের নাগরিক

সুদানে ফের হামলা, ১৬ বেসামরিকের প্রাণহানি

আগামীকাল ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’

আগামীকাল ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’

কঠিন সময় পার করছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা