Ajker Digonto
শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৩ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ শুরু

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ২৫, ২০১৩ ৩:৩১ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ শুরু

1382691775image_59353_0

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিকেল চারটার দিকে সমাবেশে যোগ দেবেন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দাবি আদায়ে এ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

সমাবশে পরিচালনা করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

এদিকে সমাবেশে জনতার ঢল নেমেছে। সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মঞ্চের আশপাশে জড়ো হয় নেতাকর্মীরা। মাঠে বৃষ্টির পানি জমে থাকলেও জনস্রোত। এরই মধ্যে সমাবেশস্থলে লক্ষাধিক লোক জড়ো হয়েছে।

সমাবেশে সকাল থেকেই জামায়ত-শিবির নেতাকর্মীরা জড়ো হয়ে আক্রমণত্মক স্লোগান দিয়ে চলেছে। তাদের নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীদের বেগ পেতে হচ্ছে। মঞ্চ থেকে জামায়াত-শিবিরের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমনিতেই আমরা আওয়ামী লীগের অত্যাচারে আছি, এখানে আপনারা সমস্যা করলে কীভাবে সমাবেশ সফল হবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের সূত্র জানা গেছে, নাশকতা আশংকারয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য রাজধানীতে মোতায়েন রয়েছেন।

সারা দেশে ১৮-দলীয় জোটের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ-র্যাব। নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
টিকাদানের মধ্যেও থামছে না হামে মৃত্যু
রাষ্ট্র আর গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইভিএম কারচুপির অভিযোগ ও পাল্টা কটাক্ষে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি

সরকার গঠনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতারের রয়েল অ্যাম্বুলেন্স ঢাকায় להגיע অনুমোদন

শেয়ার বাজারে বিমার দরপতনে সূচকের পতন

আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে

প্রধান উপদেষ্টা আসিফ নজরুল দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন

বাংলাদেশের তরুণদের অর্ধেকই বেকার: বিশ্বব্যাংকের সতর্কতা

ইনজুরি টাইমে নাটকীয় গোল, মায়োর্কার কাছে হারলো রিয়াল মাদ্রিদ

আ.লীগ ক্ষমতায় থেকে শেয়ারবাজার ধ্বংস করেছে