Ajker Digonto
রবিবার , ১০ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরান ফুটবল ফেডারেশনের ১০ শর্ত

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১০, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের আগে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে

একগুচ্ছ কঠিন শর্ত পেশ করেছে ইরান ফুটবল ফেডারেশন। সম্প্রতি ফিফা কংগ্রেসে যোগ দিতে

যাওয়ার পথে ইরানি ফুটবল প্রধানকে কানাডা প্রবেশে বাধা প্রদান করার ঘটনাকে কেন্দ্র

করেই তেহরান এই অবস্থান নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন

যে, বিশ্বকাপে সুন্দর ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে তাঁরা ১০টি সুনির্দিষ্ট দাবি

উত্থাপন করেছেন।

ইরানের দেওয়া এই শর্তগুলোর মধ্যে প্রধানতম হলো ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি

যথাযথ সৌজন্যমূলক আচরণ এবং টুর্নামেন্ট চলাকালীন ইরানি নাগরিক ও স্টাফদের

নিরবচ্ছিন্ন ভিসা সুবিধা নিশ্চিত করা। এছাড়া জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি

পূর্ণ সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর থেকে শুরু করে হোটেল ও স্টেডিয়াম পর্যন্ত

সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদানের দাবিও জানানো হয়েছে। ফেডারেশনের দাপ্তরিক

ওয়েবসাইটে স্পষ্ট করে বলা হয়েছে, “আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেব। কিন্তু

আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে একটুও বিচ্যুত না হব না। আমরা যেসব

ব্যাপারে উদ্বিগ্ন, আয়োজকদের সেগুলোও বিবেচনায় নিতে হবে।”

সভাপতি মেহদী তাজ বিশেষভাবে উল্লেখ করেছেন যে, মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো

তারকা খেলোয়াড়সহ অন্যান্য টেকনিক্যাল স্টাফ, যাঁরা অতীতে সামরিক বাহিনীতে

(আইআরজিসি) দায়িত্ব পালন করেছেন, তাঁদের ভিসা প্রাপ্তিতে আয়োজক দেশগুলোর পক্ষ থেকে

কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে এই শর্তগুলো পূরণ

হলেই তাঁরা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যেকোনো ভেন্যুতে খেলতে প্রস্তুত।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল যজ্ঞে ইরান ‘জি’ গ্রুপে

নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়ামের মুখোমুখি হবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ছাত্রলীগের ৩ নেতা বহিঃস্কার

ছাত্রলীগের ৩ নেতা বহিঃস্কার

মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক

ড. ইউনূস আজ তিন দলের সঙ্গে বৈঠক করবেন

স্পট মার্কেট থেকে আরও দুই এলএনজি কার্গো কেনার অনুমোদন

সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অক্টোবরের মাঝামাঝি কক্সবাজারে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালু আশা

মিরাজ হলেন কন্যা সন্তানের বাবা

ইসির রিমোট কন্ট্রোল অন্যের হাতে: হাসনাত আবদুল্লাহ

দেবীগঞ্জের তোহা বাজারে অবৈধ স্থাপনা  নির্মাণ করে ভোগ দখলে অভিযোগ

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু