Ajker Digonto
বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

জীবন-জীবিকার সুরক্ষায় হচ্ছে পদ্মা ব্যারেজ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৪, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়

চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী,

কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে এটি সরকারের একটি বিশাল

পদক্ষেপ। প্রকল্পের প্রথম পর্যায়ের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪

কোটি ৪৫ লাখ টাকা। বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী তারেক

রহমানের সভাপতিত্বে একনেক সভায় এটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে

জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়িত হবে। এদিন মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ের

৯টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০

কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। প্রকল্পগুলোর

মধ্যে নতুন ৩টি ও সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি একটি।

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল

হাসান মাহমুদ; কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; শিল্প,

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু,

রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী;

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও

সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর

রহিম সাকি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় অনুমোদিত ৯টি প্রকল্প হলো- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চট্টগ্রাম মুসলিম

ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন) প্রকল্প এবং গণগ্রন্থাগার

অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প। স্বাস্থ্যশিক্ষা ও পরিবার

কল্যাণ মন্ত্রণালয়ের জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০

শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ পুনর্নির্মাণ (প্রথম ফেইজ)

প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের হাই-টেক সিটি-২-এর সহায়ক

অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন) প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ পুনর্নির্মাণ

(২য় সংশোধন) প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন

সমস্যা নিরসনে এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত

মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা থেকে সাগরিকা) (৫ম সংশোধিত)

প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প। বিদ্যুৎ,

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে

গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প

(১ম সংশোধন) প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত দুটি

প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন। সেগুলো হলো- ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহের

অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক

কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প: ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণের

ফলে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। ফারাক্কা ব্যারেজের

উজানে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের পদ্মা নদী ও এর শাখা নদীগুলো

(হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, ইছামতী ও বড়াল) শুকিয়ে গেছে।

ফলে লবণাক্ততা বেড়ে গিয়ে কৃষি ও জীববৈচিত্র্য, বিশেষ করে সুন্দরবনের মারাত্মক ক্ষতি

হচ্ছে। এই সংকট মোকাবিলায় রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে একটি বাঁধ নির্মাণের উদ্যোগ

নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ একটি

ব্যারেজ নির্মাণ করা হবে। প্রকল্পের প্রধান কারিগরি ও অবকাঠামোগত দিকগুলো হলো:

ব্যারেজ অবকাঠামো: ২.১ কি.মি. দীর্ঘ ব্যারেজে থাকবে ৭৮টি স্পিলওয়ের গেট (প্রতিটি ১৮

মিটার প্রশস্ত) এবং ১৮টি আন্ডার স্লুইসগেট।

পরিবহন ও সংযোগ: ব্যারেজের ওপর দিয়ে একটি রেলওয়ে সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া

বাঁধের ডেককে সড়ক সংযোগ, বিদ্যুৎ সঞ্চালন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের প্ল্যাটফর্ম

হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন: প্রথম পর্যায়ে মূল ব্যারেজ ও গড়াই অফটেক স্ট্রাকচারে

জলবিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিনা জ্বালানিতে প্রায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত

হবে।

নদী পুনরুজ্জীবন: হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, বড়াল ও

ইছামতী—এই পাঁচটি নদী সিস্টেম পুনরুজ্জীবিত করা হবে।

ড্রেজিং: গড়াই-মধুমতী নদী সিস্টেমে ১৩৫.৬০ কি.মি. এবং হিসনা নদী সিস্টেমে ২৪৬.৪৬

কি.মি. নিষ্কাশন পুনঃখনন করা হবে। এ ছাড়া ১৮০ কি.মি. এফ্ল্যাক্স বাঁধ নির্মাণ করা

হবে।

সরকার বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত

হবে। এটি দেশের ৪ বিভাগের ২৬ জেলার ১৬৩টি উপজেলায় প্রভাব ফেলবে। তবে প্রথম পর্যায়ে

১৯ জেলার ১২০টি উপজেলা সরাসরি সুফল পাবে।

উপকারভোগী জেলাগুলো হলো: খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ,

মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা; ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর

ও গোপালগঞ্জ; রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এবং

বরিশাল বিভাগের পিরোজপুর।

প্রত্যাশিত সুফল ও লক্ষ্য: সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত

হলে:

১. লবণাক্ততা হ্রাস: শুষ্ক মৌসুমে প্রায় ২ দশমিক ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের

মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণ করা হবে।

২. কৃষি ও মৎস্য উন্নয়ন: প্রায় ২৯ লাখ হেক্টর নিট চাষযোগ্য এলাকায় সেচ সুবিধা

নিশ্চিত হবে। এতে বার্ষিক ধান উৎপাদন ২৩ দশমিক ৯০ লাখ টন এবং মাছ উৎপাদন ২ দশমিক ৩৪

লাখ টন বৃদ্ধি পাবে।

৩. সুন্দরবন রক্ষা: স্বাদুপানির সরবরাহ নিশ্চিত হওয়ায় সুন্দরবনের ইকোসিস্টেমের

ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

৪. অর্থনৈতিক রিটার্ন: প্রকল্পটির অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার (ইআইআরআর) ধরা

হয়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ। এর মাধ্যমে বার্ষিক প্রায় ৮ হাজার কোটি টাকার সমপরিমাণ

সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন পাওয়া যাবে।

বাস্তবায়নের চ্যালেঞ্জ: সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা

প্রয়োজন হলেও অর্থায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধার্থে এটিকে দুটি পর্যায়ে ভাগ করা

হয়েছে। প্রথম ধাপে ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ে মূল ব্যারেজ ও গুরুত্বপূর্ণ নদী

সিস্টেমের কাজ সম্পন্ন হবে।

তবে প্রকল্পটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হলো ভূরাজনৈতিক বাস্তবতা। ১৯৯৬ সালের গঙ্গার

পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। এ ছাড়া বিশেষজ্ঞরা

বলছেন, ‘ব্যারেজের উজানে ক্ষয় এবং ভাটিতে পলি জমার মতো পরিবেশগত ঝুঁকি মোকাবিলায়

উন্নত নকশা ও নিয়মিত হাইড্রো-মরফোলজিক্যাল সমীক্ষার প্রয়োজন হবে। তবু এটি

বাস্তবায়িত হলে মৃতপ্রায় নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং উপকূলীয় অঞ্চলের

জীবন-জীবিকা সুরক্ষিত হবে।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জীবন-জীবিকার সুরক্ষায় হচ্ছে পদ্মা ব্যারেজ
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

শাহরুখ খানকে ‘আংকেল’ ডাকার অভিযোগ তুর্কি অভিনেত্রীর বিরুদ্ধে, নেটদুনিয়ায় তোলপাড়

জিআইসিসি সম্মেলনে সেতু বিভাগের সচিবের অংশগ্রহণ

শিগগিরই ইরান যুদ্ধের অবসান দেখছেন ট্রাম্প

নির্বাচনের জন্য মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র অনুমোদন

রায়েরবাজারে অজ্ঞাত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন উপদেষ্টা জটিলতা কাটিয়ে পরিচয় শনাক্তের উদ্যোগ

টাইব্রেকারে রোমাঞ্চের পিএসজির ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়, বছরজুড়ে ষষ্ঠ শিরোপা

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্স

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

এশিয়া কাপ ট্রফি দিতে হবে দুদিনের মধ্যে, ভারতের হুমকি

তালাবদ্ধ ঘরে ব্যবসায়ীর লাশ, দেওয়ালে লেখা ছিল ‘হত্যার কারণ’