Ajker Digonto
বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৪, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে ওয়াসা

(পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) এ বিষয়ে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন

মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল

ইসলাম আলমগীর। সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা, দ্রুত নগরায়ণ এবং নিরাপদ

পানির চাহিদার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি আধুনিক পয়োনিষ্কাশন ও দীর্ঘমেয়াদি

নগর–ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সভায় মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য কার্যকর ও আধুনিক পানি

ব্যবস্থাপনা গড়ে তুলতে ওয়াসা গঠন একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও

সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা

দেন। একই সঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই

উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার

বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ

মোল্লাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে বাংলাদেশে পাঁচটি ওয়াসা রয়েছে। এগুলো হলো ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা,

খুলনা ওয়াসা, রাজশাহী ওয়াসা ও সিলেট ওয়াসা। কুমিল্লায় ওয়াসা গঠিত হলে দেশে ওয়াসার

সংখ্যা বেড়ে হবে ছয়টি।

ওয়াসার প্রধান কাজ হলো নগর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা এবং পয়োনিষ্কাশন

ব্যবস্থা পরিচালনা করা। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্যপানি শোধন, পাইপলাইন

নেটওয়ার্ক উন্নয়ন ও নগরবাসীর জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করাও

সংস্থাটির দায়িত্বের মধ্যে পড়ে। দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবাকে

আধুনিক ও কার্যকর করতে ওয়াসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মির্জা আব্বাসের অভিযোগ: বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি দল

ওসমান হাদি হত্যা: হামলাকারীর দুই সহযোগী ভারতের মেঘালয়ে গ্রেফতার

লন্ডন প্রবাসী যুবকের লেখা নিয়ে চাঁদপুরের পূজায় উত্তেজনা

ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে তদন্তের আবেদন

বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক অনৈক্যে দেশ গড়ার বিশাল সুযোগ হারাচ্ছে

বিশ্বে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ আবশ্যক

ঢাকার ধামরাইয়ে এনসিপির অনুষ্ঠানে সংঘর্ষ, ২০ জন আহত

হামলার ক্ষতি কাটিয়ে উঠেছে ইরান, সক্ষম পাল্টা আঘাতেও

বার্সেলোনা বিলবাওকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে