Ajker Digonto
শুক্রবার , ১৫ মে ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

হাওয়াইয়ে আগ্নেয়গিরির ফের অগ্ন্যুৎপাত, ২০০ ফুট উঁচুতে উঠছে লাভা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৫, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

হাওয়াইয়ের কেলুয়েয়া আগ্নেয়গিরিতে বৃহস্পতিবার আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে, যা

রেকর্ড বইয়ে ৪৭তম বারের মতো লিপিবদ্ধ হলো। মার্কিন সংবাদমাধ্যম ফক্স ওয়েদার

জানিয়েছে, অগ্ন্যুৎপাতের প্রভাবে জ্বালামুখ থেকে প্রচণ্ড বেগে লাভা উদগিরণের

পাশাপাশি আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

(ইউএসজিএস)-এর দেওয়া তথ্যমতে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আগ্নেয়গিরিটির উত্তর

দিকের ফাটল দিয়ে তীব্র বেগে লাভা বের হতে শুরু করে, যার উচ্চতা একপর্যায়ে ২০০ ফুট

পর্যন্ত ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের ৫ মে এই আগ্নেয়গিরি থেকে সর্বশেষ

অগ্ন্যুৎপাতের খবর পাওয়া গিয়েছিল।

ভূবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ দিকের হ্যালেমাউমাউ নামক ফাটলে প্রবল আলো

ও নিয়মিত অগ্নিশিখা দেখা দেওয়ার পরপরই লাভা উপচে পড়া শুরু হয়। বর্তমানে উত্তর ও

দক্ষিণ—উভয় ফাটল দিয়েই লাভা নির্গত হচ্ছে। তবে দক্ষিণ ফাটলের তুলনায় উত্তর অংশে

লাভার তীব্রতা বেশি পরিলক্ষিত হচ্ছে এবং সেখানে লাভার ফোয়ারা প্রায় ৬৫ ফুট উচ্চতায়

আছড়ে পড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট

কর্তৃপক্ষ। বিশেষ করে আগ্নেয় গ্যাস ও টেফ্রা তথা আগ্নেয়গিরির ছাই ও শিলাখণ্ড থেকে

সাবধানে থাকতে বলা হয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই

অক্সাইডের মতো উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস ‘ভগ’ বা বিশেষ ধরনের বায়ুদূষণ সৃষ্টি

করছে। এটি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এবং মানুষের শ্বাসকষ্টসহ বিভিন্ন

শারীরিক সমস্যার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ৫ জনেরই মৃত্যু, নিভে গেল পুরো একটি পরিবার
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার অবসরে, দায়িত্বে এস এন নজরুল ইসলাম
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশ-জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই

ইশরাক হোসেন ১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন

আজ থেকে একীভূত ৫ ব্যাংকের আমানতের অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

স্প্যানিশ ক্লাব ইউই কর্নেল্লা কিনলেন লিওনেল মেসি

নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, সহিংসতা বৃদ্ধির আশঙ্কা

বিএনপি মহাসচিবের আহ্বান: বিভ্রান্ত করোতে যারা চায় তাদের রুখে দিতে হবে

জাতীয় নির্বাচনের আগে উপনির্বাচনে ভোটার কম হওয়াই স্বাভাবিক: তথ্যমন্ত্রী

আজকের পর থেকে সরকার অবৈধ – খালেদা জিয়া

আজকের পর থেকে সরকার অবৈধ – খালেদা জিয়া

উগ্র ডানপন্থা রোখতে বামপন্থি সরকার গঠন জরুরি: সিপিবি