Ajker Digonto
বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

জামায়াত নেতাদের ভোটাধিকার থাকবে না

প্রতিবেদক
Staff Reporter
ফেব্রুয়ারি ৪, ২০১৬ ১১:০৩ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী দল হিসেবে  জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে। এদেশে জামায়াত নেতাদের কোনো ভোটাধিকার থাকবে না।  তারা শুধু সাধারণ নাগরিক হিসাবে বসবাস করতে পারবেন। তবে পরিবারের সদস্যরাও কোনো সরকারি চাকুরি পাবে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী ও মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ কথা জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ঘোষণা দিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে যে বাণী দিয়েছেন তাতে লেখা ছিল ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু তাদের প্রভূ পাকিস্তান যখন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অপকর্ম অস্বীকার করছে ঠিক সেই মুহূর্তে খালেদাও শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করছেন।

এ সময় মন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়া এখনো দেশটাকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন। তিনি যুদ্ধাপরাধীদের ইন্ধন দিয়েছেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, অচিরেই সকল যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের পরিবারের সদস্যরা কোনো সরকারি চাকরি পাবে না।

পাকিস্তানি ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সংবাদপত্রের স্বাধীনতায় কারো সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধীদলও একমত : চিফ হুইপ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থি: আনু মুহাম্মদ
প্রতিবন্ধকতা দূর করে অগ্রযাত্রায় দৃঢ় প্রত্যয়

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

চাঁদাবাজদের তালিকা হচ্ছে: র‍্যাব মিডিয়া উইং

এনসিপি নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে: নওগাঁয়ে সারজিস আলম

বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে যুব ওয়ানডে সিরিজ

গ্যাসের অভাবে শিল্পে উৎপাদন ব্যাহত, বিজিএমইএর জরুরি পদক্ষেপ আহবান

এআইয়ের চাহিদা বাড়ায় রেকর্ড পরিমাণ আয় সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি’র

বাংলাদেশ এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বৈশ্বিক অর্থনীতিতে

বাংলাদেশকে ২৫ লাখ ডলারের রপ্তানি অর্ডার গ্রহণ

প্রত্যাবাসনে জাতিসংঘের সম্পৃক্ততার পরেও রোহিঙ্গা নিপীড়নের বর্ণনায় কাঁদলেন বব রে

নওগাঁয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার উৎসব অনুষ্ঠিত

পুঁজিবাজারে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন জোরদার