Ajker Digonto
মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ব্রাহ্মণপাড়ায় মাছ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল ইউনিয়নের মানরা গ্রামে মাছ ভাগাভাগিকে

কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার

দিকে মানরা গ্রামের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির পুকুরঘাটে এ

ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর থেকে মাছ ধরার পর অংশীদারদের মধ্যে মাছ বণ্টন নিয়ে

বিরোধের সৃষ্টি হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক চেয়ারম্যান

নজরুল ইসলাম এবং তার ভাতিজা সিলেট জেলা আদালতের নাজির আবুল কালাম আজাদের সঙ্গে অপর

অংশীদার হাফিজুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম আজাদ লাঠি দিয়ে তার

আপন চাচা হাফিজুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এতে তার চোখ, গাল, পিঠ ও

হাঁটুতে গুরুতর আঘাত লাগে।

হাফিজুল ইসলামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকরা রক্তপাত বন্ধ করে

কাটা স্থানে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে

কুমিল্লা শহরে পাঠানো হয়।

এ ঘটনায় আহত হাফিজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই)

সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই সুজন গণমাধ্যমকে জানান, মাছ বণ্টনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে

মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তিনি

মারধরের সঙ্গে জড়িত নন। বরং ঘটনার সময় তিনি দু’পক্ষকে থামানোর চেষ্টা করেছেন।

অন্যদিকে ভুক্তভোগী হাফিজুল ইসলাম ও তার ছেলে অভিযোগ করেন, নজরুল ইসলাম চেয়ারম্যান

দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং বাড়িতে প্রবেশের

রাস্তার ওপর মুরগির ঘর নির্মাণ করে চলাচল বন্ধ করে দিয়েছেন। সম্পত্তির ভাগবাটোয়ারার

কথা বললে তাদের হুমকি ও মারধর করা হয়।

তারা দ্রুত নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য

প্রশাসনের কাছে দাবি জানিয়ছেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫
ধুঁকে চলা কারখানায় প্রণোদনা দেবে সরকার
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

অভিযুক্ত নির্বাচন জোটে যাওয়ায় তরুণ প্রজন্মের আস্থা হারিয়েছে এনসিপি: মীর স্নিগ্ধ

ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’: ট্রাম্পকে রাশিয়ার সতর্কবার্তা

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিনা দিল্লিতে অবতরণ করেছেন

অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ৬৪ জেলার এসপি পদে নিয়োগ সম্পন্ন

জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

বিএনপি জুলাই সনদকে ইতিবাচক দেখছে: রুহুল কবির রিজভী

জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ

সারাদেশে অভিযান চালিয়ে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় যুবক নিহত