Ajker Digonto
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় যুবক নিহত

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় মুহাম্মদ শাহাদাত

(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার

সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে সোমবার ভোররাতে চট্টগ্রাম

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তিনি মৃত মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ

শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল

মসজিদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় হঠাৎ দুই থেকে চারটি

মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশাযোগে ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী সেখানে

এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের

ধরার চেষ্টা করলে তারা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ

করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে

নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার

ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘আমার

ছোট ভাই রাস্তার মাথায় একটি চায়ের দোকানে বসে ছিল। হঠাৎ একদল সন্ত্রাসী

অস্ত্রশস্ত্র নিয়ে এসে তার ওপর হামলা চালায়। তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা

করেছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক আরও বলেন, ‘রাস্তার মাথায় এক যুবককে কয়েকজন

মুখোশধারী পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে

জেনেছি। আমরা এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত,

তা শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ
১ মে থেকে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি, আলোচনা

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর ২’: এক মাসেই সাড়ে ১৭শ কোটির মাইলফলক পেরিয়ে নতুন ইতিহাস

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় এলো খালেদা জিয়ার, শোকের মহোৎসব চলছে

নদীর পাশে তামাক চাষ মৎস্যসম্পদের জন্য বিপদ: উপদেষ্টা ফরিদা

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

জনগণের কাছে যান, পিআর চাইলে: ডা. জাহিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়লো দ্বিগুণের বেশি

নীলফামারীতে রিনো-রকি আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভিজিট ভিসায় হজ বন্ধ, সৌদি কঠোর নির্দেশনা ও জরিমানাসহ নতুন নিয়ম