Ajker Digonto
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শিল্পকলায় হান্ট থিয়েটারের নতুন নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৩, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ

গত বছরের নভেম্বরে আত্মপ্রকাশ করা নাট্যদল হান্ট থিয়েটার তাদের প্রথম প্রযোজনা

‘ক্যাফে দ্য ভলতে’ নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে। বিরতির পর নতুন করে

মঞ্চে ফিরছে এই আলোচিত নাটকটি। আজ ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশ

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ম্যাক্স ডি রোজারিও নামের একজন দক্ষ বাঙালি খ্রিষ্টান

শেফকে কেন্দ্র করে। তার পরিচালিত রেস্তোরাঁ ‘ক্যাফে দ্য ভলতে’র উদ্বোধনী লগ্নে

ক্যালকাটা শহরের চারজন প্রভাবশালী নাগরিকের ভাগ্য নিজের কবজায় নিয়ে নেন ম্যাক্স। এই

গল্পের মূল সুর ফুটে উঠেছে এভাবে— “ম্যাক্স প্রতিশোধ নিতে চায় না। চায় না ন্যায়

বিচার। শুধু এইটা জানা আছে যে, ম্যাক্সের হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে।

আমাদের কলিজায় যে ভ্রাম্যমান আদালত খেলা করে সেইখানে আপনাকে ভাবতে হবে রক্ত

ঝরিয়ে। ক্যাফে দ্য ভলতেতে আপনাকে স্বাগতম। এই রক্তাক্ত রূপকথার ভিতরে আপনি যেভাবে

খুশি বাঁচুন।” এক অন্যরকম মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের

দৃশ্যপট।

প্রযোজনাটির মূল ভাবনা, রচনা ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন ডায়না ম্যারেলিন। আবিদ

হাসানের চিত্রনাট্যে নাটকটির আলোক পরিকল্পনা করেছেন মো. মোখলেছুর রহমান এবং আবহ ও

সংগীতের দায়িত্বে আছেন চার্লস চৌধুরী। এছাড়া নেপথ্যে ব্যবস্থাপনায় জেরোম মধু ও

রূপসজ্জায় কাজ করেছেন যোহানা সুচনা দাস।

মঞ্চে নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ

আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ

জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন এবং

শুভাশিস হালদার। গণমাধ্যমকে নাট্যদলের পক্ষ থেকে এই বিশেষ প্রদর্শনীর বিষয়টি

নিশ্চিত করা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জ্বালানি সংকটে অফিসের সময়সূচি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি
জামায়াতও হাঁটছে আ.লীগের পথে: আবদুস সালাম
গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জালিয়াতি করেছে: রাশেদ খান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি মামলা

‘হক’-এর সাফল্যের পর এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে : বিশ্বব্যাংক

আইপিও রুলস যুগোপযোগী হওয়ায় পুঁজিবাজারে ভালো কোম্পানি আসবে: বিএসইসির চেয়ারম্যান

বিএনপি কড়াইলবাসীর শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করবে: তারেক রহমান

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

লেনদেন ফের ৯০০ কোটি টাকা

পাকিস্তান নির্মাণ করছে আরব সাগরে কৃত্রিম দ্বীপ, তেল অনুসন্ধানে নতুন উদ্যোগ

হারুন ও বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

ইরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা, অনড় অবস্থানে তেহরান