Ajker Digonto
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

হরমুজ প্রণালিতে ‘ট্রানজিট ফি’ আরোপের পরিকল্পনা ইরান ও ওমানের

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ উত্তেজনার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই

সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই ঐতিহাসিক সমঝোতায়

মূল মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ

শরিফ। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই নতুন এক অর্থনৈতিক সমীকরণ সামনে এসেছে। জানা গেছে,

কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ ব্যবহারকারী

বাণিজ্যিক জাহাজগুলো থেকে বড় অঙ্কের ‘ট্রানজিট ফি’ বা টোল আদায়ের যৌথ পরিকল্পনা

করছে ইরান ও ওমান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে মার্কিন

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতি চলাকালে হরমুজ

প্রণালি দিয়ে চলাচলকারী সব ধরণের বাণিজ্যিক জাহাজের ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের

বিষয়ে তেহরান ও মাস্কাট ঐকমত্যে পৌঁছেছে। সংগৃহীত এই অর্থ যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত

অবকাঠামো পুনর্গঠন কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী,

প্রতিটি জাহাজের পারাপারের জন্য ইরান প্রায় ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায়

প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত দাবি করছে। তবে এখন পর্যন্ত কোনো কোম্পানি এই বিশাল

অঙ্কের টোল পরিশোধ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক জ্বালানি

বাণিজ্যের এই প্রাণকেন্দ্রটি কার্যত অচল হয়ে পড়েছিল। বর্তমানে এই রুট দিয়ে

স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ৫ শতাংশ জাহাজ চলাচল করছে। যদিও ভারত ও পাকিস্তানের

মতো কিছু দেশ বিশেষ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের পতাকাবাহী জাহাজের নিরাপদ

যাতায়াত নিশ্চিত করতে সক্ষম হয়েছে। নতুন এই টোল ব্যবস্থা আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে

কী ধরণের প্রভাব ফেলবে, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন
ভূ-রাজনীতি ও পরিবেশ সংকটের যোগসূত্র তরুণ প্রজন্মকে বুঝতে হবে: তথ্যমন্ত্রী
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হকের মৃত্যু

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তারেক রহমানের আসার জন্য জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন

পদুয়ার বাজারে ট্র্যাজেডি: বাড়ির পথে ফিরলো ১২ মরদেহ

ঢাকায় শুরু হলো আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা ২০২৫

শীতের আগমনী বার্তা: রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি

বার্ষিক শেষে পর্যটকের ঢল মৌলভীবাজারে

স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ মারা গেছেন

পাকিস্তান আবারও বাংলাদেশে আসছে, টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে

দেশের সরকার প্রধানদের টেলিফোন-এ আড়ি পাতে যুক্তরাষ্ট্র: আলোচনায় বসতে চায় ফ্রান্স-জার্মানি

দেশের সরকার প্রধানদের টেলিফোন-এ আড়ি পাতে যুক্তরাষ্ট্র: আলোচনায় বসতে চায় ফ্রান্স-জার্মানি

জনগণের কাছে যেতে চান পিআর, ডা. জাহিদ