Ajker Digonto
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’ কার্যকর

হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবাননে ইসরায়েলি

বিমান হামলার প্রতিবাদে ইরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে

তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘ফারস

নিউজ’ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

এই সংকটের মূলে রয়েছে যুদ্ধবিরতির আওতা নিয়ে চরম অস্পষ্টতা। পাকিস্তানের

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যিনি এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন

করছেন, দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিতে

লেবাননও অন্তর্ভুক্ত। অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলাও বন্ধ হওয়ার কথা ছিল।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাঁরা আজ

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড়’ সমন্বিত বিমান

হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তাঁদের এই যুদ্ধবিরতি শুধু ইরানের সঙ্গে সরাসরি

সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

লেবাননে এই ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ফারস

নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সকালে মাত্র দুটি তেলবাহী

ট্যাংকারকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু লেবাননে

ইসরায়েলি হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরান বাকি সব ট্যাংকারের চলাচল স্থগিত করে

দেয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের

সঙ্গে এক জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন।

তেহরান থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এই

শান্তিচুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা আঘাত হানবে।

ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান মাত্র কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালি খুলে

দিতে রাজি হয়েছিল, যা বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা কমিয়েছিল। কিন্তু

প্রণালিটি পুনরায় বন্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

বর্তমানে কয়েক শ তেলবাহী ও গ্যাসবাহী ট্যাংকার ভারত মহাসাগরে আটকা পড়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সাবেক প্রেস সচিবের ভাই আব্দুল্লাহকে বদলি
ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন: আফরোজা আব্বাস

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

৯৮তম অস্কার: সেরা চলচ্চিত্রের লড়াইয়ে যে ১০টি সিনেমা

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘দেলুপি’: নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ

ব্রাহ্মণপাড়ায় মাছ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত

কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিতে, নগরজুড়ে ভোগান্তি

কূটনীতির ব্যর্থতা হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর

বাংলাদেশকে ২৫ লাখ ডলারের রপ্তানি অর্ডার গ্রহণ

ক্যান্সার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে তারেক রহমান

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায়নি ইরান: ভ্যান্স