Ajker Digonto
বুধবার , ৬ মে ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সড়কে কোনো চাঁদাবাজি হবে না, গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৬, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে বা সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা

হবে না বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে

সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন সরকারের সময় কোরবানির আগে সড়কে চাঁদাবাজির

অভিযোগ থাকলেও, এবার নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। ব্যবসায়ী

ও খামারিরা যাতে নির্বিঘ্নে পশু পরিবহন করতে পারেন, সেদিকে কঠোর নজরদারি রাখা

হচ্ছে।

পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা

ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাটে জাল টাকা শনাক্তকরণে

প্রয়োজনীয় যন্ত্রের পাশাপাশি নকল টাকা রোধে বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়া জরুরি

প্রয়োজনে হাটে মেডিক্যাল বুথও বসানো হবে।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন। তিনি জানান, এবার অত্যন্ত স্বচ্ছ উপায়ে সঠিক করদাতাদের

পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, সিটি কর্পোরেশন

নির্ধারিত ২৭টি হাটের বাইরে যত্রতত্র কোনো পশুর হাট বসালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া

হবে।

প্রতিবেদন অনুযায়ী, এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে মোট ২৭টি

কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গাবতলীর স্থায়ী হাটসহ

মোট ১৬টি হাট বসার কথা রয়েছে।

হাট পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন

কর্মকর্তাবৃন্দ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সড়কে কোনো চাঁদাবাজি হবে না, গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
সৈয়দপুরে জনতার অভ্যর্থনায় সিক্ত এমপি বিলকিস
এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইংল্যান্ডের কাছে বড় জয় রেকর্ড রান তাড়া করে

দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

গভর্নর ঘোষণা: পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল হলেও ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে

সোনাইমুড়ী হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীদের ভোগান্তি বাড়ছে

তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপির সাক্ষাৎ

রামগতিতে রাস্তার আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগ

মমেক হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

এআইয়ের প্রভাবে চিপ সরঞ্জাম খাতে ১৬% আয় বৃদ্ধি আশা

সিরাজগঞ্জের মুড়ি ভাজার কারিগররা রোজায় ব্যস্ততায় ভরে উঠছে গ্রাম

ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’: ট্রাম্পকে রাশিয়ার সতর্কবার্তা