Ajker Digonto
রবিবার , ৯ জানুয়ারি ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘সিএনজি ড্রাইভার’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ৯, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘সিএনজি ড্রাইভার’

পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য অফিশিয়ালি সিলেকশন পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিএনজি ড্রাইভার’। এবারের ২০তম আসরে ছবিটি দেখানো হবে বলে জানা গিয়েছে।

তরুণ নির্মাতা রবিউল সিকদারের রচনা ও পরিচালনায় এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। সমাজে চলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয় একজন মেয়ে বা নারীকে। পরিবারে যখন প্রধান কর্তা বলে কেউ থাকে না তখন বাধ্য হয়েই তাকে পুরুষের ভূমিকায় শক্ত হাতে হাল ধরতে হয়। পরিবারের চাকা সচল রাখতে নিজের বেশ পরিবর্তন করে রাস্তায়ও নামেন অনেকে।

ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হয়ে সংসারে খরচ তুলতে বেছে নিয়েছেন সিএনজি। পুরুষ সেজে সিএনজি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। এমনই এক গল্প নিয়ে ২০১৯ সালে নির্মিত হয় টেলিছবি ‘সিএনজি ড্রাইভার’। অপু ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিষ্টি জাহান, আজম খান, হিন্দোল রায়, আনসার আলী, রহিম সুমন, আলিফ, ফারুক ও সোহাগ প্রমুখ।

টেলিছবি হলেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সিলেকশন করা হয় বলে জানিয়েছেন এর নির্মাতা।

নির্মাতা রবিউল সিকদার বলেন, আমার এই টেলিছবিটি যখন প্রচারে আসে তখনই এটির জন্য বেশ প্রশংসা পেয়েছি। বিশেষ করে ভিন্নধর্মী এই গল্পটিতে অভিনয়ের জন্য অপু দি’র অভিনয় সবার কাছে প্রশংসিত হয়। পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে এই নাটকটিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে অফিশিয়ালি সিলেকশন করেছে। যেটা শুনে বেশ ভালো লাগছে। গত ৩ দিন আগেই তাদের পক্ষ থেকে আমাকে মেইলে এসব বিষয় জানানো হয় এবং এবারের উৎসবের জন্য আমাকে সাবমিশন করতে বলা হয়। এরপর আমি এটি সাবমিশন করি।

জানা গেছে, পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ২০তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের মার্চ মাসে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন
বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিশ্ব পর্যটন উত্সব শুরু হলো तीन দিনব্যাপী আন্তর্জাতিক মেলা

নবায়নযোগ্য জ্বালানির ফি কমানোর দাবি ব্যবসায়ীদের

ব্যর্থতার খরা কাটিয়ে আইপিএলে ৫ বছর পর শতকের দেখা পেলেন সাঞ্জু স্যামসন

সরকার দেশের সব ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিতে বদ্ধপরিকর: ডেপুটি স্পিকার

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রেসিডেন্টের সাক্ষাৎ

এতো অসম্মান নিতে পারছি না: বুবলী

টিসিবির লাইনে দাঁড়ানোর জন্য যুবককে কুপিয়ে জখম

স্বর্ণের ভরি এখন ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, রেকর্ড ভাঙল দাম

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা

আলোচনায় না এলে ‘সমস্যায়’ পড়বে ইরান: ট্রাম্প