Ajker Digonto
বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সেপ্টেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছে সৌদি প্রবাসীরা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
অক্টোবর ৫, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

ডলার সংকট সমাধানে ব্যাংকগুলোতে ডলারের দর বেঁধে দেওয়া হয়েছে। এতে বৈধ পথে অর্থ পাঠাতে অনুৎসাহিত হচ্ছে প্রবাসীরা। ফলে সেপ্টেম্বরে রেমিট্যান্স ব্যাপকহারে কমে গেছে, যা ছিলো তার আগের সাত মাসের মধ্যে সর্বনিম্ন। তবে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে সৌদি আরবের প্রবাসীরা। দেশটি থেকে এসময় প্রবাসী আয় আসে ৩০ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রেমিট্যান্স পাঠানোয় দ্বিতীয় অবস্থানে রয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। দেশটি থেকে সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ২৭ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত। দেশটি থেকে এসময় ১৭ কোটি ৩০ লাখ টাকা প্রবাসী আয় এসেছে।

সেপ্টেম্বরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৮৮ লাখ টাকা, কুয়েত থেকে ১১ কোটি ৭৯ লাখ, কাতার থেকে ১১ কোটি ৩৮ লাখ,  মালয়েশিয়া থেকে ৭ কোটি ৮৩ লাখ, ইতালি থেকে ৮ কোটি ৬৫ লাখ, ওমান থেকে ৪ কোটি ৫ লাখ এবং বাহরাইন থেকে ৩ কোটি ৩৭ লাখ টাকা রেমিট্যান্স আসে।

দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই কমেছে প্রবাসী আয়। দেশে গত সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার, যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন। প্রবাসীদের এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার কম। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার।

গত এপ্রিল থেকে দেশে ডলারের সংকট দেখা দেয়। এরপর ব্যাংকগুলো বেশি দাম দিয়ে ডলার সংগ্রহ শুরু করে। ফলে গত এপ্রিল, জুলাই ও আগস্টে ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল।

প্রবাসী আয় বা রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। এরপরেও ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম রেমিট্যান্স আসে।

২০২১-২২ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ বা ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছরে (২০২০-২১) এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন
বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

এডিবি থেকে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ কোটি ডলার ঋণ সুবিধা

জামায়াত আমিরের ঘোষণা: আগামীতেও জাতি দেখবে ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ২৮ অক্টোবর

হাওরে বোরো ধানের মহাবিপর্যয়: ৫০০ কোটি টাকার ক্ষতি, নিঃস্ব হওয়ার পথে লাখো কৃষক

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বিএনপি

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতার অঙ্গীকার

পিটিআই নেতা আলিয়া হামজা মালিক গ্রেফতার

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের কুপিয়ে অস্ত্র ছিনতাই: ৩ অভিযুক্ত আটক

১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়া