Ajker Digonto
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

২৮ নভেম্বর ১২ ইউপিতে ভোট, মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ

আগামী ২৮ নভেম্বর দেশের বিভিন্ন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞাসহ বেশকিছু নির্দেশনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৬ নভেম্বর) সকালে ইসির নির্বাচন শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের দিন এবং ভোটের আগে-পরে যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উপসচিব জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর দেশের বিভিন্ন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ইভিএম করা হবে। এ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি।

নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ভোটগ্রহণের আগের দিন ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্চিনচালিত সব ধরনের নৌ-যান এবং স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৬ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

ইসির আদেশে বলা হয়েছে, সব ধরনের ইঞ্জিনচালিত নৌ-যানের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌ-যান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।

তবে অনুমতি সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা প্রার্থীগণ ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষদের ক্ষেত্রে এসব বিষয় শিথিলযোগ্য। নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনের বৈধ পরিদর্শকের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

এর বাইরেও জরুরিসেবার আওতায় থাকা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠেয় ইউনিয়নগুলো হলো: চাঁদপুরের হাইমচরের চরভৈরবী, ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ, ভোলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ, কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

নতুন সরকার গঠনের পর গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হবে ভারত-বাংলাদেশের

বৃষ্টির আগাম খবর: আকাশে চিরস্থায়ী স্বস্তি নেই

সাংগ্রাই জলউৎসবে শেষ হল বর্ণিল বর্ষবরণের আয়োজন

শিগগিরই ইরান যুদ্ধের অবসান দেখছেন ট্রাম্প

সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

দলীয় প্রধানের পদ ছাড়লেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ভেঙ্গে গেল, ম্যানইউয়ের জয়ে আবেগঘন মুহূর্ত ও টটেনহামের ড্র

পাঁচ দলের সমন্বয়ে জোট করতে যাচ্ছে বিকল্পধারা বাংলাদেশ

পাঁচ দলের সমন্বয়ে জোট করতে যাচ্ছে বিকল্পধারা বাংলাদেশ

আজও ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কর্পোরেট দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লড়াইয়ের গল্প নিয়ে পর্দায় আসছেন রাজকুমার-কীর্তি জুটি