Ajker Digonto
মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সুন্দরবন থেকে লোকালয়ে অজগর, গিলে খেল ছাগল

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে একটি অজগর সাপ দিনমজুর

পরিবারের একটি ছাগল গিলে খেয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর

গ্রামের বন-সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি

ছাগল প্রতিদিনের মতো ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও

ছাগলটি বাড়িতে ফিরে না আসায় সোহরাব সেটি খুঁজতে বের হন। একপর্যায়ে পাশের একটি ঝোপের

মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এরই মধ্যে সাপটি ছাগলটি আস্ত গিলে

ফেলে।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। এ সময় অজগরের পেটে ছাগল থাকার দৃশ্য

দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত

গিলে খেয়েছে। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, ছাগল গিলে ফেলার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে

পড়েছে। বন বিভাগের মাধ্যমে সাপটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া

হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সাপটি সুস্থ হলে দ্রুতই তাকে বনে ছেড়ে দেওয়া হবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫
ধুঁকে চলা কারখানায় প্রণোদনা দেবে সরকার
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান

আজ সংসদে যোগ দিতে পারে বিরোধী দল

আজ সংসদে যোগ দিতে পারে বিরোধী দল

বরগুনায় চীফ হুইপ নূরুল ইসলাম মনি-র সঙ্গে রাজনৈতিক নেতাদের সংলাপ

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করে জামায়াতের নেতাকে বহিষ্কার

‘মানুষ’র জন্য কলকাতায় মিম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক পেল তাইওয়ান

৭ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা

ভোলায় ভেঙে গেছে ব্রিজ, চলাচলে ভোগান্তি লক্ষাধিক মানুষের