Ajker Digonto
বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

জামায়াত দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে: চরমোনাইর পীর

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন

বাংলাদেশকে জঙ্গি ও উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছেন—এমন অভিযোগ করেছেন ইসলামী

আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাইর পীর)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার

ইশতেহার’ ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময়

দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

চরমোনাইর পীর বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা দেশকে জঙ্গিবাদী বা

উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেননি। কিন্তু দুঃখজনকভাবে জামায়াতের নায়েবে

আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন

বাংলাদেশকে জঙ্গি হিসেবে তুলে ধরেছেন বলে তিনি অভিযোগ করেন।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক

করেছে। বৈঠক হওয়া স্বাভাবিক হলেও সেগুলো গোপন কেন—সে প্রশ্ন তোলেন তিনি। ভারতের

পক্ষ থেকে এসব বৈঠক ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করায় আরও আগেও এমন বৈঠক হয়েছে বলে

ইঙ্গিত পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতসহ ১১ দলের নির্বাচনী সমঝোতা থেকে ইসলামী আন্দোলনের সরে আসা প্রসঙ্গে রেজাউল

করিম বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের ঘাটতি রয়েছে, যা জাতির

সঙ্গে প্রতারণার শামিল। এই কারণেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য না থাকলে সেই জোটের সঙ্গে থাকলে জাতি ধোঁকায়

পড়বে এবং দেশ সুন্দর হওয়ার বদলে আরও অসুন্দর হয়ে উঠবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ

ওই জোট থেকে বেরিয়ে এসেছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে তারেক রহমান
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক
নয়াপল্টনে শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ভোলা-বরিশাল সেতু দাবি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

আয়নাবাজি

জাতীয় নাগরিক পার্টির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা

বিএনপি বলেছে, জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবে তারেক রহমান

বিজনেস কন্টিনিউটি ইন্সটিটিউট কর্পোরেট ইউকে’র সদস্য হলো বাংলাদেশ ব্যাংক

বিশ্বকাপে বড় অঘটন: অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে জয় অবিশ্বাস্যলীলায়

বিটি বেগুন অনুমোদন গণবিরোধী সিদ্ধান্ত—বাংলাদেশ কৃষক ন্যাপ

বিটি বেগুন অনুমোদন গণবিরোধী সিদ্ধান্ত—বাংলাদেশ কৃষক ন্যাপ

বাংলাদেশের পোশাক আমদানি বাড়াতে চায় প্রাইমার্ক

নির্বাচনে এআই অপপ্রচার ও ড্রোনের ব্যবহার নিষিদ্ধ

বিশ্বব্যাপী গাজায় নৌবহর অবরোধ ও প্রতিবাদে ইসরাইলের বিরোধী আন্দোলন