Ajker Digonto
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বাংলাদেশের কিশোর রিদমের লা-মাসিয়ায় স্বপ্নযাত্রা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ২৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

বার্সেলোনার বিশ্বখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা লিওনেল মেসি বা লামিনে

ইয়ামালদের উত্তরসূরি হওয়ার স্বপ্ন বুনছেন বাংলাদেশের নরসিংদীর কিশোর মেহেদী হাসান

রিদম। রায়পুরার এই ফুটবল প্রতিভা বর্তমানে ইতালির রোমে অপেশাদার ক্লাব সেক্সা

ফ্লামিনিয়া লাবারোর হয়ে নিজের দক্ষতা ঝালাই করছেন।

ফুটবলীয় ঐতিহ্যের টানে দেশ থেকে হাজার মাইল দূরে পাড়ি জমানো রিদমের লক্ষ্য এখন

বার্সেলোনার বার্ষিক ‘একাডেমি ওয়ার্ল্ড কাপ’। এই আসরে বিশ্বের বিভিন্ন প্রান্তের

উদীয়মান ফুটবলারদের প্রতিভা যাচাই করা হয়, যেখান থেকে যোগ্যদের লা মাসিয়ায়

সরাসরি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।

আসন্ন এই টুর্নামেন্টে ইতালি, বেলজিয়াম ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে অংশ নিচ্ছে

লুক্সেমবার্গ, আর রিদম মনোনীত হয়েছেন লুক্সেমবার্গ দলের হয়ে খেলার জন্য।

অনূর্ধ্ব-১৬ বিভাগে এই দলের একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে তিনি মাঠে নামবেন।

রিদমের বাবা আসাদ মিয়া জানান, বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে তাদের আগাম একটি

চুক্তি হয়েছে, যার ভিত্তিতে টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে রিদমকে

লা মাসিয়া একাডেমিতে রেখে দেওয়া হতে পারে। নিজের ফিটনেস ও দক্ষতার উন্নতির জন্য

রিদম বর্তমানে ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো কোলেত্তা এবং ব্যক্তিগত মরক্কান কোচের

অধীনে নিবিড় অনুশীলনের পাশাপাশি বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ মেনে চলছেন।

স্বপ্নযাত্রার এই সন্ধিক্ষণে রিদম নিজে যেমন আত্মবিশ্বাসী, তেমনি তার পরিবারও অধীর

আগ্রহে অপেক্ষা করছে স্পেনে যাওয়ার জন্য। ইতালিতে বেড়ে উঠলেও দেশের প্রতি টান

অটুট রয়েছে এই ফুটবলারের। তার বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভবিষ্যতে সুযোগ এলে

বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা

করবেন। আপাতত স্পেনের মাটিতে নিজের ফুটবল জাদুতে বার্সেলোনা কর্মকর্তাদের নজর কাড়তে

মুখিয়ে আছেন নরসিংদীর এই কিশোর।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী
কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী
এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বার্লিনের রাজকীয় প্রত্যাবর্তন: মে মাসে আসছে ‘মানি হাইস্ট’ স্পিনঅফের দ্বিতীয় সিজন

নিউইয়র্কে মির্জা ফখরুলের লাঞ্ছনা হয়নি: রিজভী

প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন, প্রশ্ন ফখরুলের

৮০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী ভারতীয় উদ্যোক্তারা

চট্টগ্রামে র‍্যাবের অভিযান: ডাকাত সর্দার গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

অপরিকল্পিত স্থাপনায় ছেয়ে গেছে চট্টগ্রাম

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি নিহত

আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

সোলাঙ্কের অসাধারণ ‘স্করপিয়ন কিকে’ ড্রতে মানচেস্টার সিটির শিরোপা স্বপ্ন ভেঙে পড়ল