Ajker Digonto
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ধোলাইখাল এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান শুরু

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

ফুটপাত উদ্ধারে মহানগরীর ধোলাইখাল এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান বা

দোকানের অংশ অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ধোলাইখাল তিন রাস্তার মোড় থেকে এই অভিযান

শুরু করে ডিএমপির লালবাগ জোন। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট

আরিফুর রহমান।

ধোলাইখাল মোড়ে এসে দেখা যায়, বিভিন্ন মোটর গ্যারেজের সামনে ত্রিপল টানিয়ে রাখা

হয়েছে। ফুটপাত দখল করে রাখা হয়েছে বিভিন্ন সামগ্রী। ফুটপাতের উপরেও বিভিন্ন

যন্ত্রাংশ ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে

এসব খুলে রাখার চেষ্টা করেন সেখানকার ব্যবসায়ীরা। তবে ম্যাজিস্ট্রেট সেসব সরিয়ে

ফেলার নির্দেশ দেন এবং দ্রুত ফুটপাত পরিষ্কার করতে বলেন।

এছাড়া একটি গাড়ি রাস্তায় রেখে ঠিক করার অপরাধে সেই গাড়িটিকে ডাম্পিং করার নির্দেশ

দেন। অতিরিক্ত জিনিসপত্র জব্দ করার নির্দেশও দেন তিনি।

এসময় লালবাগ ডিসি ট্রাফিক মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ডিএমপি জানিয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের

প্রতিষ্ঠান বা দোকান— যেমন খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং

ওয়ার্কশপ, পোশাক-সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদি—অনেক ক্ষেত্রে নিজস্ব

দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায়

উদাহরণস্বরূপ- রেস্টুরেন্টের রান্নার বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল বা কাবাব তৈরির

মেশিন; মোটর ওয়ার্কশপের পুরাতন/নতুন টায়ার ও বিভিন্ন যন্ত্রপাতি; ওয়েল্ডিং

ওয়ার্কশপের খুচরা মালামাল; পোশাকের দোকানের প্রদর্শনী; আসবাবপত্রের দোকানের

ফার্নিচার— এসব ফুটপাত ও রাস্তার উপর রাখা হয়। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপ বা

পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করে থাকে।

এসব কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার

পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল

করে, যা যানজটের সৃষ্টি করে।

এমতাবস্থায়, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ

ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল বা মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি

ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ১ এপ্রিল অভিযান পরিচালিত হবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচার দাবিতে মানববন্ধন
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

প্রভিডেন্ট ফান্ডের শত কোটি টাকা বকেয়া, অনিশ্চিত ভবিষ্যত চা শ্রমিকদের

বাফুফে কোচিং প্যানেলে বড় পরিবর্তন: ফিরলেন বিপ্লব, থাকছেন ছোটন

আইন করেও নিরাপদ করা যায়নি সড়ক

ইতালি ইসরায়েলি প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিল

হারানোর কিছু নেই, সেরাটা দেওয়ার জন্যই লড়ছি: অধিনায়ক আফিদা

নির্বাচনে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

২০১৯ সালের রেকর্ড ভাঙলো ডেঙ্গু

রুশ বিজ্ঞানীদের নতুন যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল

সালমান-নয়নতারা রসায়নে নতুন ধামাকা: মুম্বাইয়ে শুরু হলো ‘এসভিসি ৬৩’–এর শুটিং

সহস্রাব্দ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তরুন  শিল্পউদ্যোক্তাদের আরো ভূমিকা রাখতে হবে

সহস্রাব্দ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তরুন শিল্পউদ্যোক্তাদের আরো ভূমিকা রাখতে হবে