Ajker Digonto
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য

দিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বগুড়াবাসীর। আগামী ২০ এপ্রিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওই দিন

অন্যান্য কর্মসূচির পাশাপাশি নতুন সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করার কথা আছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় এটি তারেক রহমানের

প্রথম সফর। এই সফরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দিয়ে উদ্বোধন করবেন।

এ ছাড়া জেলা বিএনপি আয়োজিত জনসভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এ নিয়ে বুধবার বগুড়া সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে করেছেন স্থানীয় সরকার, পল্লী

উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

আতিকুর রহমান রুমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা

থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। তার সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত

প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তারা

সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে

বৈঠক করেছেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও ছিলেন।

সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জজ কোর্টে গিয়ে অনলাইনে বেলবন্ড

প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া

পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন। এ ছাড়া গাবতলীর বাগবাড়িতে পৈতৃক

ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল

কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৩টায় শহরের

আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি ঢাকার

উদ্দেধে বগুড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বগুড়া সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে করেছেন স্থানীয় সরকার,

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস

সচিব আতিকুর রহমান রুমন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু

পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন,

জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, প্রধানমন্ত্রীর

উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর

রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের

মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ও যেখানে যেসব কর্মসূচিতে অংশ নেবেন সেগুলো

সাজানো হচ্ছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ

সদস্য মোশারফ হোসেন বলেন, ‌‘বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ

সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ আমরা কয়েকদিন আগে জাতীয় সংসদ ভবনে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ওই সময় প্রধানমন্ত্রী নিজেই ২০ এপ্রিল

বগুড়া সফরের বিষয়টি জানান। সফরকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা

গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবার জিয়াবাড়ি পরিদর্শন করবেন।’

বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘বগুড়া

পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। আরও কিছু উন্নয়ন প্রকল্প

নিয়ে তিনি বগুড়ায় আসছেন। তার আগমন ঘিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক

উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।

এটি ‘ক’ শ্রেণির পৌরসভা এবং ২১টি ওয়ার্ডে বিভক্ত। ১৮৭৬ সালে ঐতিহ্যবাহী প্রাচীন

নগরী ও বাণিজ্যকেন্দ্র বগুড়া শহর পরিচালনার জন্য পৌরসভা গঠন করা হয়।

প্রতিষ্ঠাকালীন সময়ে এর আয়তন ১.২৫ বর্গ মাইল এবং মাত্র ৭ হাজার জনসংখ্যা ছিল।

১৯৮১ সালের ১ আগস্ট এটি ক শ্রেণিতে উন্নীত হয় এবং এর আয়তন ১৪.৭৬ বর্গ কিমি করা

হয়। ২০০৬ সালে আয়তন বেড়ে ৬৯.৫৬ বর্গ কিমি হয়। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী

বগুড়া পৌরসভার মোট জনসংখ্যা ৪, ০০, ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ২১০,০৯৩ জন এবং নারী

১৯০,৮৯০ জন। পৌর এলাকায় মোট হোল্ডিং রয়েছে ৯৩ হাজার ৩৫১টি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার মাধ্যম: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান সম্ভব: তথ্যমন্ত্রী
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইলিশ উৎপাদনের অগ্রগতি ও চ্যালেঞ্জের মোকাবিলায় ব্যবস্থা নেয়ার উদ্যোগ

চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

অবসর ভেঙে আবারো জাতীয় দলে ফিরলেন ডি কক

পদ্মার চরে সংঘর্ষে নিহতের ঘটনায় নতুন মামলা, প্রতিপক্ষকে আসামি করা হয়েছে

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

ভুটানকে হারিয়ে সাফ নারী অনূর্ধ্ব-১৭য়ে বাংলাদেশের দুরন্ত শুরু

সর্বদলীয় সরকার প্রধান শেখ হাসিনাই : এইচটি ইমাম

সর্বদলীয় সরকার প্রধান শেখ হাসিনাই : এইচটি ইমাম

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগে উৎসব ও প্রতিবাদ

সময় টেলিভিশনের ১৬ বছরের পথচলা: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী