Ajker Digonto
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

১৬ বছরে সময় টেলিভিশন: সঠিক তথ্য উপস্থাপন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

সংবাদে গতি, নির্ভুলতা আর বস্তুনিষ্ঠতায় ১৫ বছরের এক গৌরবময় যাত্রা শেষ করে ১৬ বছরে

পদার্পণ করল সময় টেলিভিশন। যা দেশের টেলিভিশন সাংবাদিকতায় একটি নির্ভরযোগ্য

প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে অতীতের

ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও সময় টেলিভিশন দর্শকের আস্থায় অটুট থাকবে এমন

প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে মুখরিত ছিল

সময় টেলিভিশনের প্রাঙ্গণ। দুপুর থেকেই বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত হন তথ্য ও

সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি,

জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম

ছালেহ (সালেহ শিবলী), ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা

উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, রাজনৈতিক ব্যক্তিত্ব,

গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে

আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও সময়

টেলিভিশন দর্শকের আস্থায় অটুট থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম জগতে বিগত ১৫ বছরে সমস্ত ধরনের গৌরব ও

তরৎপরতা অতিক্রম করে আজ ১৬ বছরের পদার্পণ করেছে সময় টিভি। এটি অত্যন্ত আনন্দঘন একটি

মুহূর্ত।’

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য যে কার্যক্রম

প্রয়োজন, আমরা বিশ্বাস করতে চাই সময় টেলিভিশন সেই কাজটি করবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সময় টিভি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা

জানাই।’

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে সময় টিভি। সবাইকে শুভ

জন্মদিন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন,

‘রাষ্ট্র এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি দায়িত্বশীল এবং

স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। আশা করি সময় টেলিভিশনও একই পথে হাঁটবে।’

দর্শকদের প্রত্যাশা কোনো চাপের মুখে নতি স্বীকার না করে জনগণের কথা বলবে সময়

টেলিভিশন। পাশাপাশি অপতথ্য রুখে দিয়ে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরবে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, তারুণ্যনির্ভর টিমের সমন্বয়ে অনুসন্ধানী সাংবাদিকতায়

আরও জোর দিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে দেশের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী এই টেলিভিশন। এমন

প্রত্যাশা দর্শক, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন
বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশ-চীন বিআরআই সহযোগিতা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে

মেসির রেকর্ড ভেঙে বার্সেলোনার ইতিহাসে নতুন উচ্চতায় পেদ্রি

নিউ জিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন দিন শুরু

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: এক দিনে ২৬ জন গ্রেপ্তার

বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘একটি বিষয়ে’ আটকে রাখা যায় না

ভোলায় বিসিক অভিযানে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ: ভিয়্যারিয়ালকে হারিয়ে বার্সেলোনাকে টপকে গেল লস ব্লাঙ্কোসরা

মেহেরপুরে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট

মুক্ত সাংবাদিকতা বহু আগেই আওয়ামী লীগ ধ্বংস করেছে: মির্জা ফখরুল