Ajker Digonto
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

উদ্বোধন হলো দেশের প্রথম বেসরকারি কনটেইনার বন্দর ‘এমজিএইচ টার্মিনাল’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো এম জি এইচ শিপিং কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে

দেশের প্রথম বেসরকারি কনটেইনার বন্দর ‘এমজিএইচ টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বোর্ড রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে

এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল

মনিরুজ্জামান এবং এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন

কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, সাত একর জমির ওপর নির্মিত এই আধুনিক টার্মিনালে রয়েছে ২৫০ মিটার

দীর্ঘ একটি জেটি। এটি একসঙ্গে ৩ হাজার ৫০০ টিইইউএস কনটেইনার ধারণ করতে সক্ষম এবং

মাসে প্রায় ৪০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা

হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার খালাস ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

পাবে এবং মাসিক ১০২টি জাহাজ হ্যান্ডলিং সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এমজিএইচ টার্মিনালটি দেশের প্রথম গ্রিন পোর্ট বা পরিবেশবান্ধব বন্দর হিসেবে

স্বীকৃতি পেয়েছে। টার্মিনালটি সম্পূর্ণ জিরো এমিশন নীতিতে পরিচালিত হবে। কনটেইনার

হ্যান্ডলিংয়ের সব সরঞ্জাম ও প্রাইম মুভার বিদ্যুৎচালিত এবং সোলার রোড প্যানেল ও

সোলার ফেন্সিংয়ের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর ফলে

বছরে প্রায় ২ হাজার ৭০০ টন কার্বন নির্গমন কমানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অবস্থানগত সুবিধার কারণে মোহনা থেকে মাত্র ৩০ মিনিটের মধ্যে জাহাজ টার্মিনালে ভিড়তে

পারবে। যেখানে মূল চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়তে প্রায় দুই ঘণ্টা সময় লাগে, সেখানে

এই টার্মিনাল ব্যবহারে প্রতিটি জাহাজের অন্তত দেড় ঘণ্টা সময় সাশ্রয় হবে। এতে জাহাজ

প্রতি শূন্য দশমিক ৬ থেকে ১ দশমিক ৩ টন পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব হবে, যা

আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেবে।

এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ জানান, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৫৫০ কোটি

টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য সর্বোচ্চ

দক্ষতা নিশ্চিত করা এবং দেশের লজিস্টিকস খাতকে আধুনিক ও গতিশীল করে তোলা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন,

বেসরকারি খাতের দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই উদ্যোগ দেশের রপ্তানি খাতকে

বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এমজিএইচ গ্রুপের এই বিনিয়োগ দেশের সামুদ্রিক বাণিজ্য

সম্প্রসারণ, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ

ভূমিকা রাখবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫
ধুঁকে চলা কারখানায় প্রণোদনা দেবে সরকার
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

নড়াইলে ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি

টি-টোয়েন্টি বিশ্বকানের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

সিটি নির্বাচন নিয়ে আ. লীগে দুই মত

ওয়ানডে বলেই সিরিজ জিততে আত্মবিশ্বাসী তামিম

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে অর্ধশতকোটি জরিমানা

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’: প্রকাশ্যে ফার্স্টলুক

আহমদ আজম খান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন

আশা জাগিয়ে ফিরলেন হৃদয়

ইরান আমেরিকাকে বয়কট করবে, বিশ্বকাপ নয়