Ajker Digonto
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহার, শৌখিনতা যেন মরণফাঁদ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহার তরুণ-কিশোরদের জন্য এক নীরব মরণফাঁদ হয়ে উঠছে।

শৌখিনতা মরণ নেশায় পরিণত হয়েছে। ‘স্পিড’ বা গতির রোমাঞ্চ অনুভব করতে গিয়ে প্রায়

প্রতিদিনই সড়কে ঝরছে তরুণদের প্রাণ।

তথ্য বলছে, গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন মোটরবাইক দুর্ঘটনায়।

যার একটা বড় অংশ কিশোর ও তরুণ।

রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, গত মার্চ মাসে সারাদেশে ৫৭৬টি সড়ক

দুর্ঘটনায় ৫৩২ জন নিহত ও ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং

শিশু ৯৮ জন। এদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ২০৪ জন নিহত হয়েছেন যা

মোট মৃত্যুর ৩৮ দশমিক ৩৪ শতাংশ।

জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) সূত্র জানায়,

প্রতিদিন গড়ে ১ হাজারের বেশি রোগী এ হাসপাতালে আসছে। এর অন্তত ৩০ শতাংশই মোটরবাইক

দুর্ঘটনার শিকার। আর তাদের একটা বড় অংশ কিশোর কিংবা তরুণ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীতে মোটরবাইক দুর্ঘটনার

অন্যতম কারণ বেপরোয়া গতিতে চালানো, রাতে রেসিং করা, সিগন্যাল না মানার প্রবণতা এবং

ফিটনেস না থাকা। অনেকের আবার বয়স কম, তারপরও লাইসেন্স পেয়ে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, নগরজীবনে মোটরসাইকেল দ্রুত যাতায়াতের প্রতীক, হলেও এটি কিশোর ও

তরুণদের জন্য হয়ে উঠেছে এক নীরব মৃত্যুফাঁদ। বিশেষ করে ১৫ থেকে ২৪-২৫ বছর বয়সি

তরুণদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।

সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যান ও মাঠপর্যায়ের তথ্য বলছে, এই বয়সসীমার প্রায় ৭০

শতাংশ দুর্ঘটনাজনিত মৃত্যুর পেছনে মোটরসাইকেল জড়িত।

বেপরোয়া গতির নেশা ও মৃত্যু: কিশোররা অনেক সময় বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট করতে

গিয়ে প্রাণ হারাচ্ছে। দুর্ঘটনার কবলে পড়াদের বড় একটা অংশ স্কুল-কলেজের শিক্ষার্থী।

এমন অল্পবয়সি শিশু-কিশোরদের সড়কে যানবাহন চালানোর কোনো বৈধতা নেই। লাইসেন্স পাওয়ার

জন্য ন্যূনতম বয়স ১৮। অথচ সড়কে মোটরসাইকেল দাপিয়ে বেড়ানোদের অনেকেরই বয়স আঠারোর কম।

সরকারি আইন অনুযায়ী ১৮ বছরের নিচে লাইসেন্স দেওয়া হয় না। এটিই সবচেয়ে বড় মেসেজ।

যেখানে সরকার পারমিশনই দিচ্ছে না, সেখানে অভিভাবকরা সন্তানদের আবদার রাখতে গিয়ে

মোটরসাইকেল কিনে দিচ্ছেন। ফলে কয়েক বছরে ১২ থেকে ১৮ বছর বয়সি অনেক শিশু-কিশোর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

বর্তমানে কিশোর ও যুবকদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল বেশ লোভনীয়। উঠতি

বয়সি এসব শিশু, কিশোর ও যুবকরাই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাচ্ছে বেশি। দুর্ঘটনার

পরিণাম জানা সত্ত্বেও অনেক সচেতন অভিভাবক তাদের ১২-১৭ বছর বয়সি কিশোর সন্তানটিকে

কিনে দিচ্ছেন মোটরসাইকেল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত কিশোররা তিন-চারজন

করে বন্ধু নিয়ে বাইক চালাচ্ছে সর্বোচ্চ গতিতে। তারা দল বেঁধে বাইক প্রতিযোগিতায়

মেতে উঠছে। আবার কেউ কেউ মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চালিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছে

টিকটকের জন্য। মোটরসাইকেল এবং কিশোরদের বেপরোয়া চলাচল বর্তমানে বাংলাদেশে একটি

গুরুতর সামাজিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে পুলিশের অপরাধ অনুসন্ধানী বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড.

মো. রুহুল আমিন সরকার বলেন, মোটরসাইকেল এখন কিশোর অপরাধ বা ‘কিশোর গ্যাং’-এর

অনুষঙ্গ হয়ে উঠেছে। মাদক বহন, দ্রুতগতিতে বাইক চালানো (বাইকার গ্রুপ), ইভটিজিং এবং

এলাকায় আধিপত্য বিস্তারে এই বাহন ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, কিশোররা ট্রাফিক আইন বা ড্রাইভিং লাইসেন্সের তোয়াক্কা না করেই মহাসড়ক ও

যত্রতত্র দ্রুতগতিতে বাইক চালাচ্ছে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকাও এখানে অত্যন্ত

গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, কর্মজীবী বাবা-মা সন্তানের আবদার পূরণ করতে

গিয়ে মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হন। সন্তানের প্রতি ভালোবাসা বা সামাজিক চাপের

কারণে নেওয়া এ সিদ্ধান্ত অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিপদের পথ খুলে দেয়। বাস্তবতা

হলো—একজন তরুণ যখন যথাযথ প্রশিক্ষণ, লাইসেন্স বা দায়িত্ববোধ ছাড়াই একটি শক্তিশালী

যানবাহনের নিয়ন্ত্রণ পায়, তখন তা তার নিজের জন্য যেমন বিপজ্জনক, ঠিক তেমনি অন্যদের

জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহার, শৌখিনতা যেন মরণফাঁদ
২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ভারতের হোটেল

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে: সেনা সদর

কল্যাণপুরে বস্তি উচ্ছেদে ৩ মাসের নিষেধাজ্ঞা

অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ: জিডিপি’র প্রবৃদ্ধি নেমে যাচ্ছে ৬ শতাংশের নীচে

অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ: জিডিপি’র প্রবৃদ্ধি নেমে যাচ্ছে ৬ শতাংশের নীচে

তারেক রহমান সিলেট যাচ্ছেন আজ

জাপানে জাতীয় নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল সহ দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ

বিজয় থালাপতির বাড়ি ঘেরাও করেছে পুলিশ, হুমকি ও নিরাপত্তা জোরদার

ঘরোয়া পরিবেশে কাউন্সিলের চিন্তা , মহাসচিব হচ্ছেন ফখরুলই

গভর্নর বললেন, দেশের জন্য ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট