Ajker Digonto
সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

তারেক রহমানের নামে মামলা প্রত্যাহার হচ্ছে না কেন, প্রশ্ন ফারুকের

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তিন মাস অতিবাহিত হলো। এখনো কেন তারেক রহমান দেশে আসতে পারেনি? এখনো কেন তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? সরকারের কাছে প্রত্যাশা তারেক রহমানসহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করুন।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি জানায়। তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবি নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে। দুই হাজারের ওপরে ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এ সরকারের বিরুদ্ধে এখনই কথা বলার সময় নয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। তারা তাদের ভোট দিতে পারবে। তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করুন। তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়।

নবীন দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, নবীন দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
এবারও হরমুজ পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’
সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী
বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পোশাক আমদানি বাড়াতে চায় প্রাইমার্ক

তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ছাত্রদলের উদ্বেগ

জ্বালানি নিরাপত্তা বাড়াতে আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

অস্ট্রেলিয়ায় পেট্রোল ও ডিজেলের কর অর্ধেক করার ঘোষণা

সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

দলীয় প্রধানের পদ ছাড়লেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

বাচ্চু মোল্লার আহ্বান: ঐক্যবদ্ধভাবে গড়বো নতুন বাংলাদেশ

চলতি অর্থবছরে প্রথম ৫ মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ১৩৩ শতাংশ বাড়ল