Ajker Digonto
শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বীরশ্রেষ্ঠ মতিউরের ম্যুরাল আরও বড় পরিসরে পুনর্নির্মাণের কাজ শুরু

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

ঢাকা-সিলেট করিডর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ

মতিউর রহমানের ম্যুরালটি অপসারণের পর পুনরায় নির্মাণেরকাজ আনুষ্ঠানিকভাবে শুরু

হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই

পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

মূলত মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্ন করতে আগের স্থাপনাটি সাময়িকভাবে সরিয়ে

নেওয়া হয়েছিল এবং বর্তমানে আগের নকশা অনুসরণ করেই নির্মাণকাজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং প্রকল্পের

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যুরালটি অপসারণ করে। তবে এক্সকাভেটর দিয়ে ম্যুরালটি ভাঙার

ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি

হয়। এই প্রেক্ষাপটে সওজ ও উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে যে, ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’

নামক এই স্থাপনাটি সাময়িকভাবে সরানো হয়েছে এবং এটি বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের

অবহেলার বহিঃপ্রকাশ নয়। নতুন পরিকল্পনায় ম্যুরালটি আগের চেয়ে আরও বড় পরিসরে তৈরি

করা হচ্ছে। আগে ম্যুরালটির আয়তন ১৬ ফুট বাই ১৬ ফুট থাকলেও এখন তা ৩০ ফুট বাই ৩০ ফুট

করা হচ্ছে, যাতে দূর থেকেও এটি পথচারীদের দৃষ্টিগোচর হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন

করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আমরা চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ

মতিউর রহমানের ম্যুরালটি রেখেই মহাসড়ক প্রশস্তকরণের কাজ চালিয়ে যেতে। কিন্তু এটি

সড়কের মাঝখানে পড়ে যাওয়ায় সাময়িকভাবে অপসারণ করতে হয়। মহাসড়কের জন্য নির্ধারিত

জায়গার পরই আগের চেয়ে বড় আকারে ম্যুরালটি নির্মিত হচ্ছে। আগামী ২৬ মার্চের আগেই

নির্মাণকাজ শেষ করা হবে।’ নির্ধারিত সময়ের মধ্যেই এই ম্যুরালটি পুনর্নির্মিত হয়ে

দেশপ্রেমের নিদর্শন হিসেবে পুনরায় দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয়

প্রশাসন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে মৌলিক নীতি অক্ষুণ্ন রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার নতুন সময়সূচি নির্ধারণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা
বরগুনায় চীফ হুইপ নূরুল ইসলাম মনি―র সঙ্গে রাজনৈতিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিএনপিতে তরুণদের জন্য অনেক সম্ভাবনা: স্নিগ্ধ

সোনারগাঁওয়ে ইসলামী দলের প্রার্থীদের ঐক্যের ঘোষণা

মন্দার সময়েও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি ৬১.৫ শতাংশ

আইপিএল নিলাম শেষ, ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

৩০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন

বাবা-ছেলে একসঙ্গে খেললেন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস

আইনি বাধা পেরিয়ে মুক্তির পথে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’

দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ টন ইলিশ

কুষ্টিয়া ও মেহেরপুরে বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার অবৈধ সিগারেট ও গাঁজা উদ্ধার

হেফাজত নেতার জন্য বিএনপির সহানুভূতি