Ajker Digonto
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই

বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা

ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে

নিতে চায় কিনা—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি।

দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের

পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।’

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে

এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমীরের এই বক্তব্যকে বিভেদ ও ধুম্রজাল তৈরির প্রচেষ্টা বলেও মন্তব্য করেন

মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ

নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন

স্বীকৃত। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক

অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন

অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত

হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া

নিয়ে জামাত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয় বরং এটি সুস্থ চিন্তার

পরিপন্থী।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে

না বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ

দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট

করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে

ভেবে দেখতে হবে।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রাজধানীতে জঙ্গি হামলার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় সিটিটিসি
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

গোয়েন্দা থেকে অ্যাকশন হিরোর রূপান্তর: গাই রিচির ‘ইয়ং শার্লক’ কি পারল প্রত্যাশা মেটাতে?

হাটহাজারী সমিতির ঢাকার উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মিশিন বিতরণ

হাটহাজারী সমিতির ঢাকার উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মিশিন বিতরণ

মার্কিন অবরোধের মধ্যেই জাহাজ ভিড়ছে ইরানের বন্দরে

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য পর্ষদে প্রথম জয়ী বাংলাদেশ

কুলাউড়া সীমান্ত থেকে ১৩ ভারতীয় গরু আটক বিজিবির

দিল্লীতে কেন কুটনীতিকরা ছুটা-ছুটি করেন, আমাদের সমস্যা সমাধানের জন্য, সেটা জনগণকে উত্তর দিতে হবে : জেনারেল ইবরাহিম

দিল্লীতে কেন কুটনীতিকরা ছুটা-ছুটি করেন, আমাদের সমস্যা সমাধানের জন্য, সেটা জনগণকে উত্তর দিতে হবে : জেনারেল ইবরাহিম

এমবাপ্পের জন্মদিনে রোনালদোর রেকর্ড ভেঙে ‘সিউউ’ উদযাপন

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পদ ছাড়লেন

নবজাতক শিশুকে মায়ের আঁচলে ফেলে রেখে পালালেন মা, নওগাঁয় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্র অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে