Ajker Digonto
রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সাঈদীর মৃত্যুতে শোক জানানো ছাত্রলীগ নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে ছাত্রলীগের অনেক নেতাকর্মী শোক জানিয়েছেন। এসব নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

রোববার (২০ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় ইতিমধ্যে ছাত্রলীগের বেশকয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা নিতে শুরু করেছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। এ নিয়ে কাজ চলছে। কারণ বাংলাদেশ ছাত্রলীগের নিদিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বিশেষ করে যারা শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত তাদের বিষয়ে সব কিছু যাচাই-বাছাই করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘সাঈদীর মৃত্যুতে শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা শোক জানিয়েছে এমনটি নয়। আমরা দেখেছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় যিনি অভিযুক্ত তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল যুদ্ধাপরাধীর পক্ষে প্রকাশ্যে অংশ নিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিএনপি যে যুদ্ধাপরাধীদের প্রধান মুখপাত্র সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশের মাধ্যমে তা প্রমাণ করেছে।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নিষেধাজ্ঞার কারণে নেইমার থাকছেন পরবর্তী ম্যাচে দর্শক হিসেবে
লড়াই করেও শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আবারও বেড়ে গেল
প্রিমিয়ার লিগে অনিশ্চয়তা, ক্লাবগুলোকে বিসিবির চিঠি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

গাজায় ইসরায়েলি হামলায় শিশুর মৃত্যু ছাড়াল ২০ হাজার

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

টিএসসি মাতালো ‘বিউটি সার্কাস’ টিম

সেপা চুক্তি হলে বাংলাদেশ ও কোরিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে

নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি

আ. লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

ধোলাইখাল এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান শুরু

আইসিসির বিরুদ্ধে পিসিবির পাল্টা অভিযোগ: মেইল পাঠিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা: বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই

রাজনৈতিক ঐক্যের অভাবে দেশের উন্নয়ন hinder হচ্ছে: বিএনপি