Ajker Digonto
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মানবসম্পদ রক্ষায় তামাক রোধ জরুরি: চিফ হুইপ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে

অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করব। যদি

নির্মূল করতে নাও পারি, অন্তত এর ব্যবহার আর বাড়তে দেবো না। মানবসম্পদ ছাড়া আমাদের

আর কোনো সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরি।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও

তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক অনুষ্ঠানে এ কথা

বলেছেন তিনি। উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) সহযোগিতায় এ সংলাপের

আয়োজন করে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)।

চিফ হুইপ বলেন, তামাক খেলে ক্ষতি হয় সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে

ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়।

তামাক রোধের কোনো বিকল্প নেই– এটা আমরা সবাই জানি, এখন দরকার কার্যকর পদক্ষেপ।

আপনাদের এই মহৎ উদ‌্যোগকে স্বাগত জানাই।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ করতে চাইলেও এর

সঙ্গে অনেক ধরনের বিষয় জড়িত আছে, তারা তামাককে নিয়ন্ত্রণ করতে চায় না। তারা

বিজ্ঞাপন দেয়—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ অথচ নিচে লেখা থাকে ব্রিটিশ আমেরিকান

ট‌্যোবাকো। তামাক চাষিদের ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার— আপনি কেন তামাক চাষ

করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।

মো. নূরুল ইসলাম বলেন, ভয়েজার ১ ও ২ এর মতো টেকনোলজি তৈরি হয়েছে ৭০ এর দশকে অথচ

এখনো মানুষ হার্টঅ‌্যাটাকে মারা যায়!কোনো চিকিৎসা প্রযুক্তি তৈরি হয় না কেন? এখানে

ট্রিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। হার্টের নালির মধ্যে যে ছোট্ট ছোট্ট ঘা তৈরি হয়,

আমরা এটা পরিষ্কার করতে এখনো পারি না কেন? পৃথিবীতে থাকার জন্য মানুষ মারার

ব্যবস্থা এখন মানুষই করে।

চিফ হুইপ বলেন, অনেক সময় নেগেটিভ প্রচারণার রেজাল্ট পজিটিভ হয়। যেমন বাংলাদেশে

হেরোইন বা ইয়াবা আসার আগে আমরা যখন ‘অ্যান্টি-হেরোইন’ ক্যাম্পেইন করতাম, তখন কিশোর

বয়সে অনেকেই চিন্তা করতো—হেরোইন খেলে আসলে কী হয়? তা একবার খেয়ে দেখা যায়। এভাবে

হেরোইনের আসলে এক ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তামাকের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সে

রকম হতে পারে।

আয়োজকদের পরামর্শ দিয়ে চিফ হুইপ বলেন, ২০০৫ সালে তামাকবিরোধী আইন তৈরি হয়েছিল,

বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। সিগারেটের ক্ষতি,

আইনের প্রয়োজনীয়তা এবং আপনাদের সহযোগিতা এই তিনটি বিষয় উল্লেখ করে মাননীয়

প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ।

তিনি দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. সোহেল রেজা চৌধুরী। অনুষ্ঠানে তাবিনাজ ও উবিনীগ

সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সামাজিক সুরক্ষায় ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিট
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
‘বস্তা ভরে বদির কাছ থেকে ইয়াবা আনত ওবায়দুল কাদের’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

২০০৬ সালের পরে জন্ম নেওয়াদের জন্য ধূমপান নিষিদ্ধ মালদ্বীপে

mourokko te akasmik bonnay 37 jon er mrityu, byapok khoykhorosti

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে

নওগাঁয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়েছেন বিএনপির ছয় নেতা

হামে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

নওগাঁর মোমনিপুরে প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি

বৃষ্টিতে লাল হয়ে যায় হরমুজ দ্বীপের উপকূলের উপকূলে কেন?

কঠিন শীতের ঝুঁকিতে জনজীবন ও স্বাস্থ্য, বাস্তুচ্যুত হচ্ছে কৃষি ও শ্রমজীবীরা

অপারেশনাল দক্ষতায় নতুন মাইলফলকে চট্টগ্রাম বন্দর