Ajker Digonto
শুক্রবার , ১৫ মে ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ঈদে ওটিটিতে আসছে মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৫, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

সাদিয়া ইসলাম মৌ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। এটি মূলত প্রখ্যাত লেখক কাজী

আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’-এর ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন পরিচালক

আকা রেজা গালিব। চলচ্চিত্রটির প্রারম্ভিক পোস্টার উন্মোচনের মাধ্যমে এই খবরটি

নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যদিও মূল উপন্যাসের প্রেক্ষাপট সত্তরের দশককে ঘিরে ছিল, তবে ওয়েব ফিল্মটিতে গল্পকে

বর্তমান সময়ের উপযোগী করে সাজানো হয়েছে। চিত্রনাট্যে সময় ও প্লটের এই আধুনিকায়ন

করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই

ছবিটি মূলত একটি পারিবারিক আবহের গল্প হলেও এতে রয়েছে টানটান উত্তেজনা ও রহস্য।

সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একটি বিশেষ পরিবারকে ঘিরে, যেখানে মৌ এক মায়ের

চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাক্রমে এক রাতে তিনি তাঁর মেয়ের গোপন প্রেমিককে হত্যা

করেন এবং মেয়ের সম্মান রক্ষার তাগিদে সেই অপরাধ গোপন করে লাশ সরিয়ে ফেলেন। তবে

নিখোঁজ ব্যক্তিকে নিয়ে পুলিশের তদন্ত শুরু হতেই সারা নামের ওই মা চরম বিপদের মুখে

পড়েন। ছবিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ

মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘মূলত পারিবারিক আবহে গড়ে

উঠলেও সারার সংসারে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন

অভিজ্ঞতা দেবে। সিনেমায় কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা

চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী

আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’ কাজী আনোয়ার হোসেনের

সাহিত্যকর্ম নিয়ে তিনি আরও মন্তব্য করেন যে, ‘কাজী আনোয়ার হোসেন বলতে বেশির ভাগ

মানুষ মাসুদ রানা বোঝে। কিন্তু এর বাইরেও তাঁর লেখা অসাধারণ বেশ কিছু গল্প আছে। এই

গল্পটিও তেমন। এখানে পরিবার আছে, সাসপেন্স আছে। সব মিলিয়ে দর্শকের জন্য উপভোগ্য

একটি সিনেমা। নামভূমিকায় সাদিয়া ইসলাম মৌ দারুণ অভিনয় করেছেন।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ৫ জনেরই মৃত্যু, নিভে গেল পুরো একটি পরিবার
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

চুয়াডাঙ্গায়  গাড়ি ভাংচুর সড়ক অবরোধ বিক্ষোভের মধ্য দিয়ে  চলছে  হরতালের প্রথম দিন ॥ আটক -৩  ॥  বিজিবি মোতায়েন

চুয়াডাঙ্গায় গাড়ি ভাংচুর সড়ক অবরোধ বিক্ষোভের মধ্য দিয়ে চলছে হরতালের প্রথম দিন ॥ আটক -৩ ॥ বিজিবি মোতায়েন

নেদারল্যান্ডসের জন্য বাংলাদেশ সিরিজের দল ঘোষণা

জানুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহে বড়ো উর্ধ্বগতি

প্রধানমন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছেন: জনপ্রশাসন উপদেষ্টা

প্রভিডেন্ট ফান্ডের শত কোটি টাকা বকেয়া, অনিশ্চিত গন্তব্যে হাজারো চা শ্রমিক

হাদি হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করেনি ভারতে মেঘালয় পুলিশ

আব্দুল্লাহপুরে ফ্লাইওভারের নিচের সড়কে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

হুনাইনের জাদুকরী শেষ ওভারে নাটকীয় জয়, পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

৬ মাস পার হলেও ভেঙে যাওয়া চার ব্রিজের মেরামত এখনো হয়নি

রাজধানীতে ঈদ জামাতের সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি