Ajker Digonto
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ও পুলিশের সংঘর্ষে ওসিসহ আহত ১০

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর পৌর শহরে ১৪৪ ধারার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলন। শহরের চকবাজার এলাকায় রোববার (৫ এপ্রিল) বিকেল পাঁচটায় বৈষম্যবিরোধী

নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষে সদর থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে

আটক করেছে।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র

আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ও ছাত্রদল-সমর্থিত জুলাই ফাইটার্সের কর্মী আকবর

হোসেনের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে আজ একই

স্থানে দুটি সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয়। এতে প্রশাসন সংঘর্ষের আশঙ্কায়

বিকেল সাড়ে ৪টা থেকে চকবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে। লক্ষ্মীপুরের উপজেলা

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি

করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের সঙ্গে ছাত্রদল-সমর্থিত

জুলাই ফাইটার্সের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা

ঘটে। পুলিশ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে

পড়ে। কয়েকটি দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সংঘর্ষের সময় দায়িত্ব পালন করতে গিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ

পারভেজ আহত হয়েছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, ‘সদর

থানার ওসি ওয়াহিদ পারভেজ হাতের আঙুলে আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন

এবং তার আঙুলের এক্স-রে করা হয়েছে।’

এছাড়া এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন

ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ

শান্তিপূর্ণ। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সবাই জড়ো হলে পুলিশ আমাদের বাধা দেয়।

একপর্যায়ে পুলিশ অতর্কিতভাবে লাঠিপেটা করে, এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হন।’

ছাত্রদল-সমর্থিত জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেন বলেন, ‘প্রশাসন ১৪৪ ধারা জারি

করার পর বৈষম্যবিরোধীরা তা ভঙ্গ করার চেষ্টা করে। কর্মসূচি পালনে পুলিশ তাদের বাধা

দিলে তারা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, আইনশৃঙ্খলা

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিকেলে ১৪৪ ধারা ভঙ্গ

করে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
রাত ১টার মধ্যে ২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আয়নাবাজি

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না

ইসরায়েলের ২১টি স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

৩০ ভাগ সচিবালয় ভাতা চায় কর্মকর্তা-কর্মচারীরা

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনে সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান

নেপালের ১২ বছরের অপেক্ষার অবসান

বাংলাদেশের পোশাক আমদানি বাড়াতে চায় প্রাইমার্ক