Ajker Digonto
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

ইরানের সঙ্গে প্রায় ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে তেহরান কোনো চুক্তিতে না পৌঁছালে

মঙ্গলবার রাত (যুক্তরাষ্ট্রের সময়) থেকেই দেশটির বেসামরিক বিদ্যুৎকেন্দ্র এবং

সেতুগুলোতে ব্যাপক হামলার নির্দেশ দেবেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্প জানিয়েছেন। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই হুঁশিয়ারি

দেন। এর আগে তিনি ইরানের ওপর কিছু শর্ত চাপিয়ে দিয়ে তা মেনে নেওয়ার জন্য ওয়াশিংটন

ডিসির স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত

সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

ট্রাম্প দাবি করেছেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের মোহ ত্যাগ করতে হবে এবং

তেলের বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে। তিনি বলেন,

‘পুরো দেশটিকে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং সেই রাতটি হতে পারে আগামীকাল

(ইরানের সময় বুধবার ভোররাত) রাত।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি আশা করি এমন পদক্ষেপ আমাকে যেন নিতে না হয়। তবে

আমাদের হাতে এমন পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বুধবার মধ্যরাতের মধ্যেই ইরানের

প্রতিটি সেতু ধ্বংস করে দেওয়া হবে। দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এমনভাবে

জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে যে, সেগুলো আর কখনোই ব্যবহারের যোগ্য থাকবে

না।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা যদি চাই তবে মাত্র চার ঘণ্টার মধ্যে পুরো ধ্বংসযজ্ঞ

সম্পন্ন করা সম্ভব। যদিও আমরা চাই না এমন কিছু ঘটুক।’

বেসামরিক স্থাপনায় হামলার পরিকল্পনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করছেন সমালোচকরা।

তবে সোমবার হোয়াইট হাউসের লনে শিশুদের জন্য আয়োজিত এক ইস্টার অনুষ্ঠানে এই অভিযোগ

উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এ নিয়ে চিন্তিত নই। আপনারা জানেন যুদ্ধাপরাধ কী?

পারমাণবিক অস্ত্র থাকাই হলো যুদ্ধাপরাধ।’

একই সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান সংঘাত শুরু

হওয়ার পর থেকে সোমবার সবচেয়ে শক্তিশালী হামলা চালানো হয়েছে এবং মঙ্গলবার এর চেয়েও

ভয়াবহ হামলা হতে পারে।

এর আগে ইস্টার অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে যা

তাৎপর্যপূর্ণ হলেও তাদের জন্য ‘যথেষ্ট নয়’। তিনি বলেন, ‘তাদের কিছু নির্দিষ্ট কাজ

করতে হবে। তারা তা জানে এবং আমি মনে করি তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’

কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে অসংখ্য

‘ইন্টারসেপ্ট’ বা আড়ি পাতা বার্তা রয়েছে যেখানে সাধারণ ইরানিরা তাদের সরকারকে

ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় নতি স্বীকার না করার জন্য আরজি জানাচ্ছে। ট্রাম্পের

ভাষায়, ‘মুক্তির স্বাদ পেতে তারা এই কষ্ট সহ্য করতেও রাজি।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ
১ মে থেকে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশের পোশাক আমদানি বাড়াতে চায় প্রাইমার্ক

রাশিয়ায় চিকিৎসাধীন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি

টিসিবির জন্য দেড় কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার

দেশে কয়লার সংকটের কারণে বড় বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধের মুখে

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় বাজার: বিডা চেয়ারম্যান

অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি

দুর্গাপূজার সময় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন

ট্রাম্পের কারণে ক্রিস্টেন স্টুয়ার্টের আমেরিকা ত্যাগের পরিকল্পনা

ফ্যাসিস্ট চক্রের অগ্নিসন্ত্রাস ও নাশকতার ছক টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে ফাঁস

জামায়াত নেতার হুঁশিয়ারি: আঙুল বাঁকা করে ঘি তুলতে হবে না, অন্যথায় কঠোর ব্যবস্থা