Ajker Digonto
শুক্রবার , ১৫ মে ২০২৬ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নীলফামারীতে প্রথম বিভাগ ‘ক্রিকেট লিগ’ শুরু

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৫, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা শহরের মিনি স্টেডিয়ামে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলার ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জেলা ক্রীড়া

সংস্থার উদ্যোগে এ লিগের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে

বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম ও জেলা

বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য

সচিব আবু মোহাম্মদ সোয়েম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘খেলাধুলা তরুণ

সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি

সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে

নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম বলেন, ‘দীর্ঘদিন ধরে এমন

লিগের আয়োজন হয়নি। জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক

ক্রিকেটকে আরও গতিশীল করতে এই লিগের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে

খেলতে পারে এমন খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, ক্রীড়া সংগঠক

আব্দুস সালাম বাবলা, সাবেক খেলোয়াড়, কোচ, অংশগ্রহণকারী দলের কর্মকর্তা এবং

বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক।

এবারের লিগে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো সিটি

ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি

(সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার

ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি ও নজরুল স্মৃতি ক্রিকেট

একাডেমি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
পুরনো দায়ে চিড়েচ্যাপ্টা অর্থনীতি, ভারি হচ্ছে করের বোঝা
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর প্রাণহানি
প্রতিহিংসা নয়, সম্প্রীতি: ভোলায় হাফিজ ইব্রাহিমের ‘সহনশীল রাজনীতির’ নতুন মডেল
আওয়ামী লীগের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: মির্জা ফখরুল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৫১

অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার

এবারের জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা

রাজবাড়ীর খানখানাপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ভারতীয় ক্রুদের উদ্ধার করল পাকিস্তানি নৌবাহিনী

১০০ টাকার বেশি বিল নিলে ঠিকাদারি লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

২৪শে অক্টোবর এর পরও সংসদ ভাঙছে না : অধিবেশন চলবে ৭ই নভেম্বর পর্যন্ত

২৪শে অক্টোবর এর পরও সংসদ ভাঙছে না : অধিবেশন চলবে ৭ই নভেম্বর পর্যন্ত

সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতার নিয়ে পেন বাংলাদেশর কঠোর নিন্দা

ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা