Ajker Digonto
শুক্রবার , ১৫ মে ২০২৬ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আওয়ামী লীগের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: মির্জা ফখরুল

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

আওয়ামী লীগের কারণে দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। ভারতের

ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ উপেক্ষা

করেছিল, যার প্রভাব এখনো দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহভাবে পড়ছে। ১৬ মে ‘ঐতিহাসিক

ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর

ডাকে সারাদেশ থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ফারাক্কার

উদ্দেশে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।

ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায়

মরুভূমিতে পরিণত হয়েছে এবং সেখানে পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত ঝুঁকিকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ

সরকার পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ এখন

‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব দাবি করেন, ভারত আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে

বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে এবং একতরফাভাবে

পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক

মিছিলের মাধ্যমে শুধু ভারত সরকারের কাছে প্রতিবাদই জানাননি, বরং বিষয়টি বিশ্ব

সম্প্রদায়ের নজরেও আনেন। এরপর থেকেই ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব আন্তর্জাতিক

পরিমণ্ডলে আলোচিত হতে শুরু করে।

মির্জা ফখরুল বলেন, ফারাক্কা দিবস আজও অত্যন্ত প্রাসঙ্গিক এবং যেকোনো অধিকার আদায়ের

সংগ্রামে জনগণকে অনুপ্রাণিত করে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা

করেন তিনি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
পুরনো দায়ে চিড়েচ্যাপ্টা অর্থনীতি, ভারি হচ্ছে করের বোঝা
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর প্রাণহানি
প্রতিহিংসা নয়, সম্প্রীতি: ভোলায় হাফিজ ইব্রাহিমের ‘সহনশীল রাজনীতির’ নতুন মডেল
আওয়ামী লীগের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: মির্জা ফখরুল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

‘কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না’

এবার যানবাহনে বোমা হামলা ও অগ্নিসংযোগের সন্দেহভাজন দুই আসামী কথিত বন্ধুকযুদ্ধে নিহত

এবার যানবাহনে বোমা হামলা ও অগ্নিসংযোগের সন্দেহভাজন দুই আসামী কথিত বন্ধুকযুদ্ধে নিহত

এবার জামায়াত নেতা তাহেরের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

আফগানিস্তানে সূচক ভৌগোলিক কারণ ও ভূমিকম্পের কারণবর্ণনা

রেহানকে ফিরিয়ে দিতে মায়ের আহাজারিঃ প্রশাসন নীরব

রেহানকে ফিরিয়ে দিতে মায়ের আহাজারিঃ প্রশাসন নীরব

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও চালু হচ্ছে বগুড়ার মধুবন

আইপিএলে সুদর্শনের রেকর্ডগড়া সেঞ্চুরি: গেইলের পাশে নাম লেখালেন এই তরুণ

চেলসির বিপক্ষে পিএসজির গোল উৎসব

ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা: গভর্নর

৭ নভেম্বর এখন থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে