Ajker Digonto
বৃহস্পতিবার , ৭ জুন ২০১৮ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষার মানোন্নয়নে

প্রতিবেদক
Staff Reporter
জুন ৭, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ

উন্নত পরিবেশে  সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিপরীতে মোট ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে দেওয়া ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য মোট ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছি। এটি হচ্ছে কোনও খাতে আগামী অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশরুম-ব্লকসহ সাত হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ৬৫ হাজার শ্রেণিকক্ষ, ১০ হাজার ৫০০ শিক্ষক কক্ষ, পাঁচ হাজার বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও ৩০ হাজার খেলার সামগ্রী বিতরণ করা হবে। আগের ধারাবাহিকতায় বিদ্যালয়বিহীন এলাকায় আরও এক হাজার বিদ্যালয় স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব ইউনিয়ন ও কয়েকটি শহরে আইসিটিভিত্তিক কমিউনিটি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ৬৪ জেলায় জীবিকায়ন ও জীবনব্যাপী শিখনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে।’

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বর্তমানের মতো ভবিষ্যতেও প্রধান্য দেওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ২০০ সরকারি কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’

অভিবাসী শ্রমিকদের সংখ্যানুপাতে প্রবাসী আয়ের প্রবাহ কম মন্তব্য করে তিনি বলেন, ‘আধুনিক মাদ্রাসা শিক্ষা দীর্ঘ মেয়াদে মদ্যপ্রাচ্যসহ আরব দেশগুলোতে মানসম্মত কর্মসংস্থানের অনুঘটক হিসেবে কাজ করে। এ দিকে লক্ষ্য রেখে কর্মসংস্থানবান্ধব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বাড়ানো, এ ধরনের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে ৩৫টি মলে মাদ্রাসা স্থাপন ও ৫২টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছি। দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চাঁদাবাজদের তালিকা হচ্ছে: র‍্যাব মিডিয়া উইং
আলোচনায় হাসিনার প্রত্যর্পণ
সিঙ্গপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে
শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষের মাহমুদুল হক রুবেল জয়ী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশের অসাধারণ ছক্কা মারার রহস্য কী?

ইন্দিরা গান্ধী হচ্ছেন কঙ্গনা

ওমিক্রন থাবায় অর্থনীতিতে আতঙ্ক

ওমিক্রন থাবায় অর্থনীতিতে আতঙ্ক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম সাত মাসের উপরিভাগে

৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সেলিম জাহাঙ্গীর বললেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের সমাবেশ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছালো

হামাসের মাধ্যমে ইসরায়েলি জিম্মির মুক্তি

নাঙ্গলকোটে জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বিস্ফোরক উদ্ধার